Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকা : পরীমণি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই গেল। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র। এদিকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় রাজ-পরীর সঙ্গে। তবে তাদের একজনও সাড়া দেননি। এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও…

Read More

ঢাকা : দেশে দিনে দিনে কোটিপতির সংখ্যা বেড়েই চলেছে। গত এক বছরে কোটি টাকার ব্যাংক হিসাব পাঁচ হাজার বেড়েছে। আর তিন মাসে বেড়েছে ৩ হাজারের বেশি কোটি টাকার ব্যাংক হিসাব। কেন্দ্রীয় ব্যাংকের ২০২৩ সালের জুনভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২ টি। যেখানে জমা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ২৪ কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন ব্যাংক হিসাবের সংখ্যা এক লাখ ১৩ হাজার ৫৫৪টি। এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৭ লাখ ৩১ হাজার ১৩৩ কোটি টাকা। যা…

Read More

ঢাকা : ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নয়, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র একটি প্রতিনিধি দল। এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের প্রস্তাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এক্ষেত্রে…

Read More

নারী-পুরুষ বিয়ের মাধ্যমে একে অপরকে চিরকালের জন্য গ্রহণ করে থাকে। ভরসা ও বিশ্বাস দাম্পত্য সম্পর্কের ভিত্তি। কিন্তু অনেক সময় নানা কারণে ভেঙে যায় দাম্পত্য সম্পর্ক, সেক্ষেত্রে আবার নিয়ম মেনে হতে হয় আলাদা। তবে সংসার চলাকালে বনাবনি না হওয়ায় অনেকেই বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলে, যা পরকীয়া নামে পরিচিত। ডিভোর্স মেনে নেওয়া গেলেও, পরকীয়া মেনে নেওয়া যায় না। নিজের স্ত্রীকে কেউ অন্য পুরুষ কিংবা নিজের স্বামীকে কেউ অন্য স্ত্রীর সঙ্গে দেখতে চায় না। পরকীয়ার কারণে সংসার ভাঙা তো বটেই, হত্যা ও নানা ধরনের অপরাধের কোথাও শোনা যায়। তবে বিশ্বে এমন কিছু উপজাতি রয়েছে যারা পরকীয়া ঠেকাতে বউ বদল করে থাকে। হিমালয়ে বসবাসকারী…

Read More

বরিশাল : নেটওয়াকিং ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে অপর একজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক মো. হাসিবুল হাসান মামলা গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. বায়জিদ। নালিশি মামলা বাদী হলেন- বরিশাল সিটি করপোরেশনের (বসিক) নেটওয়াকিং ইঞ্জিনিয়ার পদের চুক্তিভিত্তিক কর্মকর্তা শেখ মো. সোয়েব কবির। তিনি নগরীর ব্যাপটিষ্ট মিশন রোডের বাসিন্দা শেখ মো. শাহাজাহান কবিরের ছেলে। বিবাদীরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্য সচিব, বাজেট কাম হিসাব…

Read More

ঢাকা : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর ৭তম অংশীদারিত্ব সভা-২০২৩ উদ্বোধনকালে তাঁর এ আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১২ লাখ মানুষকে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আতিথ্য করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’ রাষ্ট্রপতি বলেন, এটা বোঝা অপরিহার্য যে, এই সমস্যার (রোহিঙ্গা আগমন) ভার বাংলাদেশের কাঁধেই কেবল বর্তানো উচিত নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং টেকসই প্রত্যাবাসন শুরু করতে আরও বিলম্ব এবং মানবিক…

Read More

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রোস আধানম গেব্রিয়াসিস সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করায় সরকারের গৃহীত পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাত্যহিক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘ডব্লিউএইচও’র মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছেন। তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃ…

Read More

ঢাকা : অনলাইন চ্যানেল ‘কিউরিয়াস টিভি’ ও ‘নারী উদ্যোক্তা ফোরাম’-এর মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরের পল্লবীতে ‘নারী উদ্যোক্তা ফোরাম’র নিজস্ব কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ‘কিউরিয়াস টিভি’র পক্ষে প্রধান সম্পাদক ও ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেক এবং ‘নারী উদ্যোক্তা ফোরাম’র সিইও রাফিয়া আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ‘নারী উদ্যোক্তা ফোরাম’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির ফলে ‘নারী উদ্যোক্তা ফোরাম’-এর বিভিন্ন কর্মকাণ্ডের প্রচারের ক্ষেত্রে সহায়তা করবে ‘কিউরিয়াস টিভি’। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কিউরিয়াস টিভি’র সহকারী সম্পাদক জাবালুন নূর ও লাবিন রহমান এবং ‘নারী উদ্যোক্তা ফোরাম’র পক্ষে ছিলেন উপদেষ্টা…

Read More

বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার-২০২৩ এর বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। বিশ্বের বৃহত্তম এই পাখি ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ছবির পুরষ্কার জিতেছে ফটোগ্রাফার জ্যাক ঝির তোলা একটি ছবি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে তোলা ছবিটিতে দেখা যায় একটি মা পেরেগ্রিন ফ্যালকন (বাজপাখি) সন্তানদের বাঁচাতে উড়ন্ত অবস্থায় একটি ব্রাউন পেলিকানকে (গগণবেড়) আক্রমণ করছে। মার্কিন ফটোগ্রাফার জ্যাক ঝির তোলা এই ছবিটি ২০ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতায করে সেরা ছবির খেতাব জিতে নিয়েছে। এবং প্রথম পুরষ্কার হিসেবে জ্যাক ঝি পেয়েছেন সাত লাখ টাকা (৫০০০ পাউন্ড)। জ্যাক ঝি বলেন, ‘অবিশ্বাস্য গতি ও দ্রুততার সঙ্গে ব্রাউন পেলিকানকে মা পেরেগ্রিন ফ্যালকনের আক্রমণ করার বিরল দৃশ্যটি ধারণ করার আমি চার…

Read More

তুরস্কের ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে ক্ষমতাধর নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের প্রতারণা দায়ে তাকে এই সাজা দেওয়া হয়। ২৯ বছর বয়সি সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ফারুক ফাতিহ ওজার। তিনি তুরস্কের ক্রিপ্টো এক্সচেঞ্জ থোডেক্সের সিইও। ২০২১ সালে প্রায় ২০০ কোটি ডলার নিয়ে আলবেনিয়ায় পালিয়ে যান ওজার। পরে ইন্টারপোল তাকে আলবেনিয়ায় গ্রেপ্তার করে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তুরস্কে ফেরত পাঠায়। তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, থোডেক্স বিনিয়োগকারীদের মোট ক্ষয়ক্ষতি প্রায় ৩৫ কোটি ৬০ লাখ লিরা। এক্সচেঞ্জের ইমপ্লোশনের সময় এর মূল্য ছিল চার কোটি ৩০ লাখ ডলার। তবে মুদ্রাস্ফীতি ও লিরার পতনের কারণে…

Read More