Author: the Zubair Chowdhury

কানাডার নাগরিকদের এবার ভিসা দেওয়া স্থগিত করল ভারত। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভারতে আসার জন্য ভিসা দেওয়া হবে না। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কানাডায় অনলাইন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনাল এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি ক্রটির কারণে ভারতের ভিসা পরিষেবা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। গেল ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির পার্লামেন্টে দাবি করেন, হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে। ভারতীয় এজেন্টরাই তাকে হত্যা করছে। এ বিষয়ে আমাদের হাতে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে। কানাডার মাটিতে তার নাগরিককে হত্যা আমাদের সার্বভৌমত্বে আঘাত। এর মধ্যদিয়ে ভারত মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন করেছে।…

Read More

ঢাকা : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন ও স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে। এর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় সার্ভার চালু করার কথা থাকলেও সার্ভারে প্রবেশ করা যায়নি। ওই দিন সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু করা গেলেও ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন ও স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে পুরোপুরিভাবে সার্ভার চালু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় ইসি। ফলে ব্যাংক-বিমার মতো…

Read More

ঢাকা : ঢাকাই সিনেমার অভিনয়শিল্পী সাইমন সাদিক ও পরীমণি। ‘রানা প্লাজা’ সিনেমায় প্রথম জুটিবদ্ধ হলেও সিনেমাটি আলোর মুখ দেখিনি। এরপর ‘পুড়ে যায় মন’সহ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা। বিরতির পর ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন পরীমণি-সাইমন। ‘ডোডোর গল্প’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাদের। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিতে ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর পরীমণি আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প, প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প এটি। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস পরিচালক এটি যত্নসহকারে নির্মাণ করবেন।…

Read More

ঢাকা : বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে ইইউ সদরদপ্তর ব্রাসেলস থেকে। ইইউ’র পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকার ইইউ সদস্যভুক্ত দেশের এক রাষ্ট্রদূত জানান, ইতিমধ্যে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক পাঠানো নিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে ঢাকায় থাকা ইইউ সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। নির্বাচন কমিশন বা সরকার আমন্ত্রণ জানালে জাতীয় নির্বাচনে পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বদলে ছোট একটি বিশেষজ্ঞ…

Read More

ঢাকা : দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্তে উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বাতিল করা আইনে সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহার না হলে কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। এতে সরকারের মন্ত্রিসভায় বাতিল করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্তের ঘটনায় উদ্বেগ জানানো হয়। তারা বলেছেন, সংবিধানের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা পরিপন্থী হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে সরকারের মন্ত্রিসভা। বাতিল করা আইনে মামলা ও মামলার কার্যক্রম চলাও…

Read More

ঢাকা : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) ভুল সংবাদ ও গুজব নিয়ে ‘ফেক নিউজ’, ‘মিসইনফরমেশন’, ‘ডিজইনফরমেশন অ্যান্ড ম্যালইনফরমেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গেল ১৯ সেপ্টেম্বর ইনস্টিটিউটের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা। কর্মশালায় নিমকোর মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ফেক নিউজ’, ‘মিসইনফরমেশন’, ‘ডিজইনফরমেশন অ্যান্ড ম্যালইনফরমেশন’ সম্পর্কে আলোচনা করেন। তিনি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে ‘অপতথ্য’, ‘উদ্দেশ্যমূলক তথ্য’, এবং ‘হয়রানিমূলক তথ্য’ থেকে মানুষ ও সমাজকে রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (অনুষ্ঠান প্রশিক্ষণ) ড. মো. মারুফ নাওয়াজ…

Read More

ঢাকা : নারীদের জীবনে ইতিবাচক সিদ্বান্ত গ্রহণে প্রভাব ফেলতে তাদের অবশ্যই নেতৃত্বের অবস্থানে থাকতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের কর্মকাণ্ডকে অংশগ্রহণ থেকে নেতৃত্বে উন্নীত করতে হবে এবং নেতৃত্বের ক্ষেত্রে জাতিসংঘকে অবশ্যই উদাহরণ সৃষ্টি করতে হবে। এটা দুঃখজনক যে জাতিসংঘের মহাসচিব হিসেবে এখন পর্যন্ত কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়নি। সময় এসেছে, আমরা শিগগিরই একজনকে পাব।’ বুধবার জাতিসংঘ সদর দপ্তরে প্রতিনিধি ডাইনিংরুমে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারদের বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের অংশীদারির ভিত্তি বাড়াতে হবে, যাতে সব ক্ষেত্রে লিঙ্গসমতা একটি আদর্শ হয়ে ওঠে।…

Read More

বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের পর মায়ামির হয়ে ভ্রমণ ক্লান্তির কারণে প্রথম ম্যাচে খেলেননি লিওনেল মেসি। শেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে হেরে মেজর লিগ সকারের প্লে অফ অনিশ্চিত হয়ে পড়েছিল তাতা মার্টিনোর দলের। তবে একাদশে ফিরেই দলকে জয় এনে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও ইনজুরিতে পড়ে ম্যাচে প্রথম হাফেই উঠিয়ে নেয়া হয় মেসিকে। যা নিয়ে মায়ামি শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা। এমএলএসে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) টরেন্টোর বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ফ্যাকুন্ডো ফারিয়াস, বেঞ্জামিন ক্রেমাসচি এবং জোড়া গোল করেছেন রবার্ট টেলর। তবে মায়ামি শিবিরে দেখা দিয়েছে মেসি ও আলবার ইনজুরি নিয়ে দিশ্চিন্তা। যদিও ম্যাচের আগে মায়ামির ডিফেন্ডার বলেছিলেন, একাদশে মেসি থাকা মানেই…

Read More

মেকআপ নারীদের প্রয়োজনীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে। নিজেকে সুন্দর দেখাতে মেকআপের ব্যবহার এখন বেশ বেড়েছে। এতে আত্ন-বিশ্বাসও বাড়ে। যুগের সাথে তাল রেখে পরিবর্তন হচ্ছে মেকআপের স্টাইল। সাজ সজ্জায় যোগ হচ্ছে নতুন নতুন আইটেম। শীত, বসন্ত, গ্রীষ্ম বা শরৎ যে কোনো ঋতুই হোক না কেন, রঙিন মেকআপ চেহারা ট্রেন্ডে থাকে। পুরষ্কারবিজয়ী পেশাদার মেকআপ আর্টিস্ট সাহিবা কে আনন্দ, এইচটি লাইফস্টাইলের সাথে শীর্ষ পাঁচটি ট্রেন্ডি মেকআপ আইডিয়া শেয়ার করেছেন। যা নিশ্চিতভাবে আপনাকে করে তুলবে আকর্ষণীয়। মনে রাখবেন, মেকআপ আপনার ব্যক্তিগত শৈলী। তাই নিজের পছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রথম কাজ। সোনালী আভা যেকোনো উৎসবে সোনালী আইশ্যাডোর স্পর্শ যোগ করুন। এ ক্ষেত্রে, বেস খুব লাইট…

Read More

ঢাকা : একুশে পদকজয়ী গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় ধানমণ্ডির নিজ বাসায় তিনি মারা যান। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এই তথ্য নিশ্চিত করে জানান, জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণে আক্রান্ত ছিলেন। চলতি বছরের মার্চে তাঁকে আইসিইউতেও রাখা হয়েছিল। একবার তাঁকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। স্বাধীন বাংলাদেশে নৃত্যচর্চায় যে কয়জন অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, তাদেরই একজন জিনাত বরকতুল্লাহ। সত্তরের দশকের শুরুতেই তার নৃত্যচর্চার সূচনা। প্রথম দিকে তিনি শাস্ত্রীয় নৃত্যের তিনটি ধারা ভারতনাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্যে শিক্ষা লাভ করেন। তবে পরবর্তী…

Read More