Author: আনন্দলোক প্রতিবেদক, ঢাকা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে দীর্ঘমেয়াদী এক অসুখে ভুগছেন জনপ্রিয় এ অভিনেতা। এ কারণে নিজের সঙ্গে অন্যদের ভালো ব্যবহার করার কথাও জানিয়েছেন জোভান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মাইগ্রেনের ব্যথার কথা জানিয়েছেন এ অভিনেতা। শনিবার (২৮ জুন) রাতে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে জোভান জানান, দীর্ঘদিন ধরে মাইগ্রেনে আক্রান্ত তিনি। এ ধরনের অসুস্থতায় বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বার্তা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা। পোস্টে নিজের একটি ছবিজুড়ে দিয়ে জোভান লিখেছেন, আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথাব্যথা করে,…

Read More

ইন্টার মিয়ামিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ফরাসি জায়ান্টদের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকার কণ্ঠে ছিল বাস্তবতা মেনে নেয়ার সুর, তবু ফুটে উঠেছে গর্বের ঝিলিকও। মেসি বলেন, ওরা (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ জিতেছে, দারুণ দল। আমরা জানতাম এটা কঠিন হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি মনে করি, আমরা ক্লাব পর্যায়ে একটা ভালো ছাপ রেখে যাচ্ছি। খেলার শুরু থেকেই পিএসজির আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বলের দখল, গতি, আক্রমণ—সবকিছুতেই তারা ছিল এগিয়ে। প্রথমার্ধেই চিলিয়ান মিডফিল্ডার জোয়াও নেভেস জোড়া…

Read More

আন্দোলন ছেড়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। না হলে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সকল শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ‘অত্যাবশকীয় সার্ভিস’ ঘোষণা করা হলে ওই খাতে ধর্মঘট, কর্মবিরতি বিভিন্ন কর্মসূচি পালনে বিধিনিষেধ থাকে। গত ১২ এপ্রিল মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি আলাদা বিভাগ তৈরির অধ্যাদেশ জারি হলে সংস্থাটির কর্মীরা প্রতিবাদে কর্মবিরতি শুরু…

Read More

ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাধার কারণে গাজায় বেড়েই চলেছে প্রাণহানি। পুষ্টিহীনতায় এ পর্যন্ত ৬৬ জন শিশুর প্রাণ গেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। তারা বলছে, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়াই এই সংকটের প্রধান কারণ। রবিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধাপরাধ। এটি একপ্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। তারা আরো বলেছে, গাজার শিশুদের ওপর চলমান এই অপরাধ এবং বিশ্ব সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা— উভয়ই মানবতার প্রতি চরম অবহেলার পরিচয়। গাজা…

Read More

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতব্যাপী অভিযান চালিয়ে চারজনকে এবং রবিবার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ফজর আলীকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চারজনকে পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুল হক চৌধুরী। এএসপি রাশেদুল বলেন, স্থানীয়দের হাতে আটকের পর বেদম প্রহারের শিকারের হন মূল অভিযুক্ত ফজর আলী। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে পালিয়ে যান ফজর। আহতাবস্থায়ই আত্মগোপনে চলে যাওয়ার…

Read More

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং জুলাই মাসের ১৬ তারিখে ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের তথ্য তুলে ধরে শফিকুল আলম বলেন, ৮ আগস্ট বিশেষ কোনও দিবস হবে না। এর আগে গত ২৫ জুন (বুধবার) গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথের দিনটিকে (৮ আগস্ট) ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে সরকার। এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রতিবছর এই দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয়…

Read More

পাহাড় আর সীমান্ত ঘেরা পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত জনপদ—উত্তর ওয়াজিরিস্তান। সেখানেই রক্তাক্ত হলো আরেকটি দিন। শনিবার (২৮ জুন) দুপুরে একটি সামরিক বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৬ জন সেনা সদস্য। আহত হয়েছেন বহু মানুষ—যাদের মধ্যে রয়েছেন বেসামরিক নাগরিক, স্থানীয় সরকার কর্মকর্তা ও পুলিশ সদস্য। হামলার তীব্রতায় কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের চাপ এতটাই ছিল যে দুইটি বাড়ির ছাদ ধসে পড়ে, নিচে চাপা পড়ে ছয় শিশু। স্থানীয়রা জানান, অনেককে ধ্বংসস্তূপ থেকে জীবিত টেনে বের করে আনা হয়েছে, কিন্তু কারও চোখে আর কোনো কথা নেই—শুধু স্তব্ধতা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘গাড়ির শব্দটা শুনেই মনে হচ্ছিল অস্বাভাবিক। তার পর মুহূর্তেই একটা বিস্ফোরণ,…

Read More

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। শনিবার (২৮ জুন) সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন। এই পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি। এদিকে শুক্রবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,…

Read More

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই পাখির আঘাতে পড়েছে। তবে অভিজ্ঞ পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে ফিরে আসে। শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে বিজি-৫৮৪ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। এতে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। শাহজালাল বিমানবন্দরের সূত্র জানায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, যখন বিমানটি প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থান করছিল, তখন পাখির সঙ্গে সংঘর্ষ ঘটে। বিষয়টি বুঝতে পেরে ক্যাপ্টেন দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন…

Read More

একটি চরমপন্থী জঙ্গিগোষ্ঠীর সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল শুক্রবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছেন। সাইফুদ্দিন জানান, পুলিশ ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহরে তিন ধাপে পরিকল্পিত নিরাপত্তা অভিযান শুরু করে। স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুতে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি ১৬ জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে—তাঁদের এই চরমপন্থী…

Read More