Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন)। এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য…

Read More

দেশের ফুটবলে এখন প্রবাসীদের জোয়ার। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দল—সবখানেই বাড়ছে বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি ফুটবলারদের আগ্রহ। এরই অংশ হিসেবে এবার ১৪টি দেশ থেকে ৫২ জন তরুণ ফুটবলার অংশ নিচ্ছেন ‘বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার’ ট্রায়ালে। ২৮ থেকে ৩০ জুন, তিন দিনের এই প্রতিভা অন্বেষণ প্রক্রিয়া হবে জাতীয় স্টেডিয়ামে, যার পুরো তত্ত্বাবধানে থাকবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তার অধীনে থাকবে পারফরম্যান্স মূল্যায়ন কমিটি। বুধবার এই আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। ১৪-২৭ বছর বয়সী ফুটবলাররা অংশ নিচ্ছে ট্রায়ালে।…

Read More

দিন দিন বাড়ছে ডেঙ্গু। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেঙ্গুর বিস্তার ঘটেছে। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সর্বত্র চিকিৎসার সুব্যবস্থা না করলে, রাজধানীতে বাড়বে রোগীর চাপ, তাতে বাড়বে জটিলতা। ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর হার। নেই ডেঙ্গু মৃত্যুর পর্যালোচনা করার কোনো পদক্ষেপ। অভিযোগ আছে, প্রশাসন ডেঙ্গুকে গুরুতর সমস্যা হিসেবে কখনো দেখেনি। ডেঙ্গু মোকাবিলায় তাদের আন্তরিকতার অভাবের বিষয়টি সামনে এসেছে বারবার। গত ১৮ জুন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) মিলনায়তনভর্তি মানুষের সামনে রোগনিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক মো. হালিমুর রশীদ বলেন, টাকার অভাবে ডেঙ্গুমৃত্যু পর্যালোচনা (ডেথ রিভিউ) করতে পারিনি।…

Read More

দাঁড়িপাল্লা প্রতীকসহ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। এদিকে ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, ‘দাঁড়িপাল্লা’ ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে…

Read More

ঢাকা : সম্প্রসারণশীল ব্রুনাই শ্রমবাজারকে ছোট করে ফেলছে সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’ এতে করে ব্রুনাই শ্রমবাজারে বিনিয়োগকারী বায়রা সদস্যরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। একচেটিয়াভাবে লোক পাঠানো ‘বোয়েসেল’ কাঙ্খিত লক্ষ্য পূরণেও ব্যর্থ হচ্ছে। তাই বড় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ব্রুনাই শ্রমবাজারকে আগের মতো সরকারি-বেসরকারি পর্যায়ে লোক পাঠানো ও ‘বোয়েসেল’-এর এই একক নিয়ন্ত্রণ বন্ধে সংবাদ সম্মেলন করেছে ‘ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন (বিআরএএ)।’ মঙ্গলবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘বোয়েসেল’ ও সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে বিআরএএ নেতারা বক্তব্য দেন। লিখিত বক্তব্যে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের (বিআরএএ) সভাপতি ইকরাম চৌধুরী বলেন, আমরা বায়রা সদস্যরা ব্রুনাই শ্রমবাজারকে বাংলাদেশি শ্রমিকদের জন্য সম্প্রসারণ করতে…

Read More

টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। এর আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন বলছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক মাধ্যমে পোস্ট…

Read More

ঢাকা : লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘দিয়ামনি ই-কমিউনিকেশন’। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে কেক কেটে লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ঈদ পুনর্মিলনী ও লোগো উম্মোচন অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সংগীত শিল্পী রফিকুল আলম, বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী এবং গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কন্ঠশিল্পী রবি চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কৌতুক অভিনেতা শাহীন, দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা ও রন্ধনশিল্পী তানিয়া শারমিন ও সিরাজুল ইসলাম। দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক…

Read More

২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। রোববার (২২ জুন) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থাপিত বাজেট প্রস্তাবনাটিই কিছু সংশোধন ও পরিমার্জনের পর অনুমোদন লাভ করে। গত ২ জুন, সংসদ কার্যকর না থাকায় প্রচলিত রীতির বাইরে গিয়ে টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। সেখানে তিনি যে বাজেটের খসড়া তুলে ধরেছিলেন, তার আকার ছিল সাত লাখ ৯০ হাজার কোটি টাকা— যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। এবারের…

Read More

ইসরায়েলের ১০ স্থানে রোববার (২২ জুন) হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছেন। এমডিএমের বরাতে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ১০টি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে। কারমেল, হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রবিবার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এ ছাড়া…

Read More

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। এর জন্য রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২১ জুন) মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র-ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া রবিবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের কারণ উল্লেখ করে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের…

Read More