Author: ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

অফফর্মের দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে গল টেস্টে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আত্মবিশ্বাসহীনতার দিনগুলো পেছনে ফেলে ব্যাট হাতে ফিরে এসেছেন চেনা ছন্দে। দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করে গড়েছেন দুর্লভ কীর্তি—টেস্টে দুইবার টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটার এখন ‘শান্ত’। এমন কীর্তি ছিল এতদিন শুধু মুমিনুল হকের দখলে, এবার তাকেও ছাড়িয়ে নিজের নাম বসালেন অনন্য এক উচ্চতায়। সেঞ্চুরির করার পথে দুবার জীবন পান শান্ত। ৬৬ ও ৯০ রানে। খেলেন ৫৬ রানে অপরাজিত থেকে টেস্টের পঞ্চম দিন শুরু করেন শান্ত। প্রথম ওভার থেকেই ব্যাটিংয়ে ছিল পজিটিভ অ্যাপ্রোচ। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে এগিয়ে নিতে থাকেন ইনিংস। রানের…

Read More

বাংলাদেশের জন্য ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই ঋণের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের স্বচ্ছতা, সরকারি খাতের জবাবদিহি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি করা। প্রতি ডলার সমান ১২২ টাকা ৩৭ পয়সা ধরে বাংলাদেশি ‍মুদ্রায় এ ঋণের পরিমাণ ছয় হাজার ১১৮ কোটি টাকা। শনিবার (২১ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, সরকারের শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা উন্নয়নে এই ঋণ সহায়তা করবে। সরকারি ও আর্থিক খাতের সংস্কারকে সমর্থন করবে এই ঋণ; যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই সংস্কারগুলো ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য উন্নত পরিষেবার ভিত্তিও স্থাপন করবে। বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশের…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (এসপিআইইএফ) মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র। পুতিন এ সময় দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে…

Read More

ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার জন্য যানবাহনের বেপরোয়া গতিকে দায়ী করেছেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। পুলিশ জানায়, শুক্রবার রাতে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলীবাংলা পরিবহনের যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজের কাছে একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান। ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ফুলপুরে নিহত ৮ জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফুলপুর…

Read More

ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৩৩ গুণ বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)— সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের শেষে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ; যা ২০২৩ সালে ছিল মাত্র এক কোটি ৭৭ লাখ ফ্রাঁ। অর্থাৎ এক বছরে জমার পরিমাণ বেড়েছে ৫৭ কোটি ১৮ লাখ ফ্রাঁ। সুইস ফ্রাঁর বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ফ্রাঁ প্রায় ১৪৯ টাকা) এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় আট হাজার ৭৮৪ কোটি টাকা। প্রতিবেদনটি বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত হয়। তাতে দেখা যায়, ২০২১ সালের পর ২০২৪ সালেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের…

Read More

ইরান এবং ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। এই তৎপরতা বড় কারণ ইরান-ইসরায়েল উভয়েই নিজেদের আকাশসীমা বন্ধ। বিবিসির প্রতিবেদন অনুসারে , ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান থেকে প্রায় ১ হাজার ৫০০ এবং ইসরায়েল থেকে ১ হাজার ২০০ জন নাগরিককে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত তাদেরকে সবাইকে সাইপ্রাসে রাখা হবে। এদিকে আলজাজিরা এর প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার (১৯ জুন) প্রথম নিজেদের দূতাবাস বন্ধ করে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উওং এক বিবৃতিতে বলেন, তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসে দেশটির যত নাগরিক কর্মরত আছেন তাদের সবাইকে ফেরত আনা হবে। তবে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সেখানেই থাকবেন। তার কাজ…

Read More

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক অভিযানে যুক্তরাষ্ট্র সামরিকভাবে যুক্ত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রথমে ইরাকে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য আরব দেশের মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হতে পারে। বুধবার (১৮ জুন) নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এই পরিকল্পনার কথা জানান। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের…

Read More

২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৭ জুন) এই স্বীকৃতি দিতে একটি বিশেষ অধ্যাদেশ জারি করা হয়, যেখানে আন্দোলনকারীদের কল্যাণ, পুনর্বাসন এবং অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে। ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই-যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ, ২০২৫’-এ স্পষ্টভাবে বলা হয়েছে, সেই সময়ের ক্ষমতাসীন দলের নেতাকর্মী বা সরকারের নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত ছাত্রজনতাই কেবল ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন। তবে অধ্যাদেশে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে— যদি কেউ মিথ্যা তথ্য, ভুয়া কাগজপত্র বা বিভ্রান্তিকর উপায়ে নিজেকে…

Read More

গল টেস্টে আরও একবার ব্যাট হাতে নিজের জাত চেনালেন মুশফিকুর রহিম। একইসঙ্গে গড়েছেন এক অনন্য রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং না করা ব্যাটারদের তালিকায় সবচেয়ে বেশি রানের মালিক এখন মুশফিক। দ্বিতীয় দিনের খেলা চলাকালে ব্যক্তিগত ইনিংসে ১১২ রানে পৌঁছাতেই তিনি পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে। গিলক্রিস্ট আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯৬ ম্যাচে করেছিলেন ১৫,৪৬১ রান। আর গল টেস্টে তাকে ছাড়িয়ে যান মুশফিক। এমন কীর্তির দিনে দলের ইনিংসেও বড় অবদান রেখে যাচ্ছেন মুশফিক। শান্তর সঙ্গে গড়েছেন ২৬৪ রানের দারুণ জুটি। শান্ত ১৪৮ রানে বিদায় নিলেও মুশফিক ছিলেন অবিচল। এরপর লিটন দাসকে নিয়ে গড়েন ১১১ রানের আরেকটি শক্তিশালী জুটি। ছয় নম্বরে ব্যাট…

Read More

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র দ্রুত মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানো শুরু করেছে। আর এটি এমন মাত্রায় গিয়ে ঠেকেছে- যে স্পষ্টতই মধ্যপ্রাচ্যে নতুন কোনো পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। দ্য ওয়্যার জোনে বুধবার (১৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠাচ্ছে এবং এরই মধ্যে মোতায়েন থাকা কিছু বিমানের সময়সীমাও বাড়ানো হচ্ছে। এসব বিমানের মধ্যে রয়েছে চতুর্থ প্রজন্মের এফ-সিক্সটিন, পঞ্চম প্রজন্মের এফ-২২ ও এফ-৩৫ যুদ্ধবিমান। আপাতত এই যুদ্ধবিমানগুলো ইরান থেকে উড়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করার কাজে ব্যবহার হচ্ছে। নতুন করে ইউরোপে থাকা ঘাঁটিগুলো থেকে…

Read More