Author: ডিডিপি ডেস্ক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ বাংলাদেশিকে পুশইন করেছে। বুধবার (১৮ জুন) ভোরে প্রবল বৃষ্টির মধ্যে মাসুদপুর বিওপির আওতাধীন ৪/-১ এস নম্বর সীমান্ত পিলার দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। বিজিবি জানায়, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, “নারী ও শিশু পুশইন ঠেকাতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সীমান্তে বিজিবির নজরদারি সর্বদা জোরদার রয়েছে।” সীমান্তে ধরা…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে খামেনি লেখেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।”-খবর আল জাজিরার। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুঁশিয়ারির প্রেক্ষাপটে খামেনি এমন মন্তব্য করেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে। কয়েক মাস ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে চলে। গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইরানও। দুই দেশের এমন উত্তেজনার মধ্যে গত ১৩ জুন  ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। পাঁচ দিন ধরে চালানো হামলায় ইরানের সেনাপ্রধান, আইআরজিসি…

Read More

দিনের শুরুতেই ৩০০ পেরিয়ে গেল বাংলাদেশ। তবে আবারও ব্যাট উঁচিয়ে উদযাপন করা হলো না নাজমুল হোসেন শান্তর। দ্বিশতকের আশা জাগিয়েও ১৪৮ রানে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ১৩৬ রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন শান্ত। আগের দিন তার কাছে ডাবল সেঞ্চুরির প্রত্যাশা করেছিলেন মুশফিকুর রহিম। তবে সতীর্থের প্রত্যাশা পূরণ করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার। শান্তর টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রান ১৬৩, সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে পালেকেল্লেতে। তবে আরেকটু ধৈর্য উইকেটে টিকে থাকতে পারলে প্রথম দ্বিশতক পাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু দিনের সপ্তম ওভারের প্রথম বলে পেসার আশিথা ফার্নান্দোর দ্বিতীয় শিকার হয়ে ফিরলেন সাজঘরে। আউটসাইড অফে শান্তর ক্যাচ তালুবন্দী করেন বিদায়ী টেস্ট…

Read More

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে এখন পর্যন্ত ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে ১১১ পুরুষ ও সাতজন নারী। সবশেষ ঈদুল আজহার পরদিন ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশি ফেরত এসেছেন। সোমবার (১৬ জুন) পুলিশের বিশেষ শাখা (এসবি) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যেসব বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সে দেশের কর্তৃপক্ষ। তাদের কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগে বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয়। বাংলাদেশের অনুরোধে…

Read More

দেশে হত্যা ও রাজনৈতিক সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে মোট এক হাজার ৫৮৭টি হত্যা মামলা দায়ের হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ২৬৫টি। এতে দেখা যাচ্ছে, এক বছরে প্রথম পাঁচ মাসে খুনের মামলা বেড়েছে ৩২২টি; যা শতকরা হিসাবে প্রায় ২০ ভাগ বৃদ্ধি। গড় হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রতিদিন দেশে ১০ জন করে খুন হয়েছেন। শুধু জানুয়ারিতেই ২৯৪টি হত্যা মামলা হয়, ফেব্রুয়ারিতে ৩০০টি, মার্চে ৩১৬টি, এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়ায় ৩৩৬টিতে এবং মে মাসে হয় সর্বোচ্চ ৩৪১টি। অর্থাৎ…

Read More

ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। ২৪ ঘণ্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। ইসরাইলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম ‘আয়রন ডোম’। মূলত এটা এমন একধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদমাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, তেল…

Read More

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের সব আরোহী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছে পুলিশ। উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৯ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন। দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এলাকাটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুই ডজনের বেশি অ্যাম্বুলেন্স…

Read More

তিন সংস্করণে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি–টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর এবার ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগে থেকেই টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন নতুন করে এক বছরের জন্য এই সংস্করণের দায়িত্ব পেয়েছেন। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তাঁর লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি—তাঁকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস, তাঁর ওই টেম্পারামেন্ট ও ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য।’ আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই ওয়ানডে…

Read More

চিরাচরিত যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। কমেছে মানুষের কোলাহল, হকারের হাঁকডাক আর যন্ত্রযানের হুইসেল, নেই চিরচেনা যানজট। পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। এখনো অনেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন। ফলে ফাঁকা হয়ে যাচ্ছে এই মেগা শহর। এদিকে ফাঁকা শহরে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। অফিস-আদালত বন্ধ হওয়ায় যাত্রী কম থাকায় গণপরিবহনগুলোতে ফাঁকা সিট নিয়ে যেতে দেখা যায়। সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন এলাকায় দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম। সড়কগুলো যাত্রীর তেমন চাপ দেখা যায়নি। বেশিরভাগ যানবাহনে রয়েছে যাত্রী সংকট, যাত্রীর অভাবে আসন ফাঁকা রেখেই গন্তব্যে যাচ্ছে…

Read More

আজ বৃহস্পতিবার ৯ জিলহজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক’… ধ্বনিতে আজ মুখরিত আরাফাত ময়দান। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য দেশ থেকে লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালনে সৌদি আরবে জড়ো হয়েছেন। পবিত্র হজ মহান আল্লাহর একটি বিশেষ বিধান। হজ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা’। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর…

Read More