Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই ছোট আকারে তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিক‍্যাব টকে’ তিনি এ কথা জানান। করিডরের বিষয়ে গোয়েন লুইস বলেছেন, মানবিক করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। তাহলেই শুধু সহায়তা করতে পারে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ‍্যোগকে জাতিসংঘ সমর্থন করে। নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়। এ নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ। গোয়েন লুইসের প্রত্যাশা, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সহায়তা…

Read More

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন। অন্যদিকে মুজিবনগর সরকার গঠনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার এই সংজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ জুন) রাতে অধ্যাদেশটি জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার (মুজিবনগর সরকার) শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ…

Read More

রাজশাহীতে দুই দিনে করোনা শনাক্তের হার ৫০ শতাংশের বেশি। শুধু সোম এবং মঙ্গলবার ২৬টি নমুনার ১৩টিতেই কোভিড ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা বেশিরভাগ চিকিৎসাসেবায় জড়িত। এতে উদ্বেগের কিছু না দেখলেও, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ২০২২ সাল থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার শূন্যের কাছাকাছি পৌঁছায়। তবে এ বছর নতুন করে যেন আবার চোখ রাঙাচ্ছে অতিসংক্রমণশীল এই ভাইরাস। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিজানুর রহমান বলেন, ল্যাবে দেড় বছরে শুধু বিদেশযাত্রা কিংবা ব্যক্তিগত কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা পড়েছে। এই সময়ে কারোর-ই এ রোগ শনাক্ত হয়নি। তবে…

Read More

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার (৪ জুন) ভোর থেকে সৌদি আরবের মক্কায় অবস্থানরত লাখো হজযাত্রী মিনায় পৌঁছেছেন। এর মধ্যে দিয়েই হজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বুধবার (৪ জুন) দিনভর তারা মিনায় গিয়ে অবস্থান নেবেন। বৃহস্পতিবার সবাই যাবেন আরাফাতের ময়দানে। ইসলাম ধর্ম অনুযায়ী, ৮ জিলহজ জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছে রাতযাপন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। এই সময়ে হাজিরা নামাজ, কোরআন তিলাওয়াত, তালবিয়া ও জিকির-আজকারে মগ্ন থাকেন। ইসলামী স্কলারদের মতে, মিনায় অবস্থানের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো উচিত। অপ্রয়োজনীয় গল্পগুজব থেকে বিরত থাকাও জরুরি। বৃহস্পতিবার ৯ জিলহজ, আরাফার দিন। এই দিনকে হজের মূল দিন হিসেবে গণ্য করা হয়।…

Read More

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে দেশের ৩৬টি জেলার ৪ হাজার ৫৫১ জন ‘জুলাই যোদ্ধা’ এই স্বাস্থ্য কার্ড পাচ্ছেন। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোর আহতরাও এই সুবিধার আওতায় আসবেন। দ্রুততার সঙ্গে এই স্বাস্থ্য কার্ডগুলো বিতরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। এরই মধ্যে বিভিন্ন জেলার জন্য প্রস্তুতকৃত কার্ডগুলো সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গেল ১ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে প্রতিটি জেলার সিভিল সার্জনকে একজন উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন দিতে বলা হয়েছে। এই প্রতিনিধিরা স্বাস্থ্যসেবা বিভাগ থেকে কার্ডগুলো বুঝে নিয়ে নিজ নিজ জেলার আহত যোদ্ধাদের কাছে সুবিধাজনক স্থানে পৌঁছে…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে। হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো, এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই। নগদ– এ জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে।’ মঙ্গলবার (৩ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন নুর। নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে ৫টা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি। প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন, ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এখন সেখান থেকে জুনে কেন আসলো, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’ গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, ‘এনসিপি সেনাবাহিনীকে…

Read More

জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ফিলিস্তিনকে ‘জাতীয় স্বাধীনতা আন্দোলন’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইএলও’র প্রাথমিক সদস্যপদ পাওয়ার দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর এই স্বীকৃতি পেল ফিলিস্তিন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর। সোমবার (২ জুন) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলও’র সদর দপ্তরে অনুষ্ঠিত ১১৩তম আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৬ জুন আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএলও। এর আগে চলতি বছরের ১০ মে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে প্রথমবারের মতো পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর একই মাসে ইউনেস্কো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একই…

Read More

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজমুকুট এবার উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মাথায়। মিউনিখে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের দল। ইতিহাস রচনা করে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে ক্লাবের সাবেক তারকাদের প্রতি। ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,’আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই—হোক সেটা হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ইব্রাহিমোভিচ, কাভানি, ডি মারিয়া কিংবা থিয়াগো মোট্টা। এমনকি নেইমার, মেসি ও এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন। তারা ইতিহাস গড়েনি ঠিকই, কিন্তু ইতিহাস গড়ার ভিতটা গড়েছিলেন তাঁরাই। আমরা কখনোই তাদের অবদান ভুলব না।’ পিএসজি…

Read More

চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থবোধ করলে তানিনকে দ্রুত আফতাবনগরের একটি ক্লিনিকে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হয়, যেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে স্থানান্তর করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। তানিন সুবহার ভাই রমিম জানান, ‘‘হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি…

Read More

সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলার অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে সচিবালয়ের দিকে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গিয়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। ‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তী সময়ে গঠিত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘জুলাই ঐক্য’ এই কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন। সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও, মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেয়। ৪৪ জন…

Read More