Author: আনন্দলোক প্রতিবেদক, ঢাকা

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন অনেক অভিনেত্রী। কারও আছে ফ্যাশন হাউস, কারও রেস্টুরেন্ট কিংবা পারলার। সম্প্রতি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে অন্তঃসত্ত্বা মা এবং নবজাতকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণিসহ অভিনেত্রীদের অন্য পেশার খবর নিয়ে এই প্রতিবেদন। পরীমণির ‘বডি’ ব্যক্তিজীবনে বারবার সমালোচিত হলেও মা হিসেবে একেবারেই ব্যতিক্রম পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বডি নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন। মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দিন আগে পরীমণি ঘোষণা দিয়েছেন, প্রতি তিন মাস পর বডির পণ্য বিক্রির টাকা থেকে একটি…

Read More

বাংলাদেশের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত অঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণার গুজব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১ জুন) এক বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট ভাষায় জানায়, ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ-এর প্রতিবেদন ‘বাংলাদেশ টু ডিকলেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশনস জোন’ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের সংবাদ প্রকাশ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার লক্ষ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।’ সেনাবাহিনী আরও জানায়, প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে—বাংলাদেশ সেনাবাহিনী নাকি ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’—তা একেবারেই ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অপপ্রচার। বিবৃতিতে…

Read More

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠানো ও বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫৬ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-অনিবাসী বাংলাদেশি) হিসেবে ঘোষণা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ জুন) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২২-২৩ অর্থবছরে বৈধ পথে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ, সরাসরি বিনিয়োগ এবং বাংলাদেশি পণ্যের আমদানি—এই তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিতদের সংখ্যা: -সরাসরি শিল্পখাতে বিনিয়োগকারী: ২ জন -বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী: ৪৫ জন -বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক: ৯ জন সিআইপি মর্যাদায় যেসব সুবিধা পাবেন নির্বাচিতরা: গেজেট অনুযায়ী, নির্বাচিত সিআইপিরা…

Read More

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ মাসে সারাদেশে তিন লাখ ৫৯ হাজার ৭৯৮ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ সদরদপ্তরের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তার হয় এক লাখ ৪৬ হাজার ১০৯ জন, আর ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে দুই লাখ ১৩ হাজার ৬৮৯ জন। গত জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই পুলিশ প্রশাসন স্থবির হয়ে পড়ে। প্রায় ৪৫০টি থানায় হামলা ও অগ্নিসংযোগ ঘটে। এর প্রভাবে আগস্ট ও সেপ্টেম্বরে গ্রেপ্তারের সংখ্যা ছিল তুলনামূলক কম— আগস্টে ১৫ হাজার ৪৯২ ও সেপ্টেম্বরে ১৬ হাজার ৬০৭ জন। তবে পরিস্থিতি…

Read More

ঢাকা : দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ বিশিষ্টজনকে ‘মাশরেকী সম্মাননা ২০২৫’ পুরস্কারে ভূষিত করা হয়। মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী’র ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে তার রচিত গজল পরিবেশন করেন ওস্তাদ জামাল হাসান। শনিবার (৩১ মে) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জন্মোৎসব, গজল সন্ধ্যা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, ঢাকা। কবিপুত্র নঈম মাশরেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্খান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন, অভিনেতা ও আবৃত্তি শিল্পী শংকর সাঁওজাল ও এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা তাশিক আহমেদ। এবারের আয়োজনে…

Read More

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছেন প্রসিকিউশন। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার (১ জুন) দুপুরে আইসিটি’র প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র আইসিটিতে জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর আগে শনিবার (৩১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার…

Read More

একসময় যেখানেই গিয়েছিল তারা, সঙ্গে ছিল হতাশার ছায়া। যে ক্লাব একাধিকবার তারকায় ভরপুর দল গড়েও ইউরোপের শ্রেষ্ঠত্ব ছুঁতে পারেনি, সেই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) লিখল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (৩১ মে) রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল ফরাসি ক্লাবটি। এই জয়ের মাধ্যমে পিএসজি অর্জন করল ঐতিহাসিক ট্রেবল— লিগ ওয়ান, কাপ দে ফ্রান্স এবং এখন চ্যাম্পিয়ন্স লিগ। আর মঞ্চটা ছিল সেই পুরনো, ঐতিহাসিক মিউনিখ। যেখানে ১৯৯৩ সালে অলিম্পিক মার্শেই ইউরোপীয় শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছিল, ঠিক তেমনই আরো একবার একটি ফরাসি ক্লাব— এবার পিএসজি গড়ে ফেলল ঐতিহাসিক পুনরাবৃত্তি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন…

Read More

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পরই, জুন মাসে তারা জানান দেন—তাদের ঘরে নতুন অতিথি আসছে। সেই বছরেরই নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান, যার নাম রাখা হয় রাহা কাপুর। দেখতে দেখতে দুই বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে ছোট্ট রাহার। এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি। রণবীর-আলিয়া দুজনেই নাকি বিশ্বাস করেন ‘এক জোড়া সন্তানেই পরিবার পূর্ণ হয়’। বিয়ের আগেও আলিয়া একাধিকবার জানিয়েছেন, তিনি দুই সন্তান চেয়ে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, তিনি এবং আলিয়া এখন দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন। কন্যা না ছেলে— এই প্রশ্নে…

Read More

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি— বেসরকারি বিনিয়োগ, গত পাঁচ বছরে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের হার নেমে এসেছে মাত্র ২২ দশমিক ৪৮ শতাংশে; যা আগের অর্থবছরে ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশ। করোনা মহামারিকালীন ২০২০-২১ অর্থবছরের পর এই হার সবচেয়ে কম। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ হ্রাস পাওয়া কেবল একটি পরিসংখ্যানগত ইঙ্গিত নয়, বরং এটি দেশের বিনিয়োগ পরিবেশের প্রতি ক্রমবর্ধমান আস্থাহীনতা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতিগত দুর্বলতার প্রতিচ্ছবি। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, এই সংখ্যা বিনিয়োগকারীদের আস্থাহীনতা প্রতিফলিত করে। গ্যাসের সংকট, আমদানি জটিলতা, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং…

Read More

ঢাকার বাজারে ডিমের দাম মাসের শুরুতে বাড়লেও এখনো তা আগের মতোই চড়া রয়েছে। শুক্রবার (৩০ মে) রাজধানীর মোহাম্মদপুর, টাউন হল ও কারওয়ান বাজারে ফার্মের বাদামি ডিম ডজনপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। যদিও সপ্তাহের শুরুর তুলনায় ডজনে ৫ টাকা কমেছে দাম, এক মাস আগের তুলনায় এখনো ১৫-২০ টাকা বেশি। ডিমের দাম কিছুটা চড়া থাকলেও ব্রয়লার ও সোনালি মুরগির দামে কিছুটা স্বস্তি এসেছে। খুচরা বাজারে ব্রয়লার মুরগি এখন প্রতি কেজি ১৬০-১৭০ টাকা এবং সোনালি মুরগি ২৩০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় যথাক্রমে ১০ ও ২০ টাকা কম। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও বিক্রেতারা জানাচ্ছেন, সবজির দাম…

Read More