Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে। হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো, এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই। নগদ– এ জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে।’ মঙ্গলবার (৩ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন নুর। নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে ৫টা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি। প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন, ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এখন সেখান থেকে জুনে কেন আসলো, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’ গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, ‘এনসিপি সেনাবাহিনীকে…

Read More

জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ফিলিস্তিনকে ‘জাতীয় স্বাধীনতা আন্দোলন’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইএলও’র প্রাথমিক সদস্যপদ পাওয়ার দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর এই স্বীকৃতি পেল ফিলিস্তিন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর। সোমবার (২ জুন) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলও’র সদর দপ্তরে অনুষ্ঠিত ১১৩তম আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৬ জুন আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএলও। এর আগে চলতি বছরের ১০ মে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে প্রথমবারের মতো পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর একই মাসে ইউনেস্কো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একই…

Read More

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজমুকুট এবার উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মাথায়। মিউনিখে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের দল। ইতিহাস রচনা করে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে ক্লাবের সাবেক তারকাদের প্রতি। ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,’আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই—হোক সেটা হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ইব্রাহিমোভিচ, কাভানি, ডি মারিয়া কিংবা থিয়াগো মোট্টা। এমনকি নেইমার, মেসি ও এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন। তারা ইতিহাস গড়েনি ঠিকই, কিন্তু ইতিহাস গড়ার ভিতটা গড়েছিলেন তাঁরাই। আমরা কখনোই তাদের অবদান ভুলব না।’ পিএসজি…

Read More

চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থবোধ করলে তানিনকে দ্রুত আফতাবনগরের একটি ক্লিনিকে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হয়, যেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে স্থানান্তর করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। তানিন সুবহার ভাই রমিম জানান, ‘‘হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি…

Read More

সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলার অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে সচিবালয়ের দিকে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গিয়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। ‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তী সময়ে গঠিত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘জুলাই ঐক্য’ এই কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন। সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও, মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেয়। ৪৪ জন…

Read More

বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের সমালোচনার মুখেও কালোটাকা সাদা করার সুযোগ ফের বহাল রাখল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এবার এই সুযোগ শুধু ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সিদ্ধান্ত তুলে ধরা হয়। দুটি শর্তে কালোটাকা সাদা অপ্রদর্শিত অর্থ সাদা করতে হলে তা অবশ্যই বৈধ উৎস থেকে অর্জিত হতে হবে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আসা হলে সেই অর্থ বৈধতা পাবে না। বাজেটে স্পষ্টভাবে বলা হয়েছে— ১. অর্থ যদি মানি লন্ডারিং, দুর্নীতি, সন্ত্রাসবাদের অর্থায়ন, চাঁদাবাজি বা মাদক কারবার থেকে আসে, তাহলে তা সাদা করা যাবে না।…

Read More

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একযোগে ২৫৩ জন বিচারককে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান। আদেশ অনুযায়ী, বদলি হওয়া ২৫৩ জন বিচারক দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ও যুগ্ম জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। বদলির মাধ্যমে নতুন…

Read More

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নোবেলসহ ৯টি আন্তর্জাতিক পুরস্কার ও বিদেশি সরকারপ্রদত্ত সম্মাননায় করমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত বাজেট উপস্থাপনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। নোবেল পুরস্কার ছাড়াও যেসব পুরস্কার করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে সেগুলো হলো- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সিমন বলিভার পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড। বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্স এর শর্ত মেনে দেশে আনা হয়, সেক্ষেত্রে তা করমুক্ত। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কারের ক্ষেত্রে কেউ যদি দেশে থেকে ওই পুরস্কার প্রাপ্ত হন,…

Read More

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে রায়ে। সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৯ মে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একইসঙ্গে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান…

Read More

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। বাজেটের সম্ভাব্য আকার হচ্ছে সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ১৮ হাজার কোটি টাকা। আর ঘাটতির পরিমাণ (অনুদানসহ) দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) আকার ধরা হয়েছে দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। জাতীয় সংসদ না থাকায় সোমবার (২ জুন) বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্য পেশ করেন। যেখানে জানা গেল কোন খাতে সরকারের বাজেট কত। জানা গেল, কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটির কমছে। তবে এ ব্যাপারে…

Read More