Author: ক্রীড়া ডেস্ক

আইপিএল কোয়ালিফায়ার ১-এ একতরফা দাপটে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ৯ বছর পর ফাইনালে উঠলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বল হাতে দুর্দান্ত সূচনা, আর ব্যাটে ছিল নিখুঁত নিপুণতা। টস হেরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে টেবিল টপার পাঞ্জাব কিংস। দুই ওপেনার প্রিয়াংশ আর প্রভসিমরন ফিরে যান মাত্র ২ ওভারের মধ্যেই। এরপর হ্যাজেলউড তুলে নেন শ্রেয়াস আইয়ার ও জশ ইংলিশকে। মাঝের ও নিচের সারি সামলাতে পারেননি সুয়াশ শর্মার ঘূর্ণি। ম্যাচের সেরা এক স্পেলে ৩ ওভারে ৩ উইকেট নেন সুয়াশ। স্টয়নিস (২৬) এবং ওমরজাই (১৮) ছাড়া পাঞ্জাবের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৪.১ ওভারে অলআউট পাঞ্জাব,…

Read More

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ২৪৯ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে বলা হয়েছে, ৯৮ জন নিহত ফিলিস্তিনির তথ্য সম্পন্ন হওয়ার পর তাদের নাম রেজিস্ট্রিতে যুক্ত করার পর মৃতের সংখ্যা বেড়েছে। মন্ত্রণালয়ের…

Read More

জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন আঙ্গিকে আগামী ২ জুন (সোমবার) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন খবর দিয়েছে তথ্য অধিদপ্তর। এদিন বিকাল ৪টায় ধারণ করা বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচার হবে। পাশাপাশি অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলোকে বিটিভি থেকে নিয়ে ওই বক্তৃতা সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সবশেষ সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯…

Read More

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া এ মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সাজা দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় ৯ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও এ রায় প্রযোজ্য হবে। আদালত তারেক রহমানকেও খালাস দিয়েছেন। বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে, গত সোমবার (২৬ মে) শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে আপিলের…

Read More

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইন ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে তিনটি নজরদারি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টা ৪৩ মিনিটে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের সাহেবের আলগা বিওপি এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখতে পান। এর আগে, রাত সাড়ে ৮টায় ওই এলাকায় ভারতের ড্রোন উড়ছিল, পরে ড্রোনগুলো কয়েকবার চক্কর দিয়ে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে চলে যায়। ড্রোন উড়ানোর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২ এলাকা অতিক্রম করে রাত ১০টা ৪৩ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১ কিলোমিটার ভিতরে সাহেবের আলগা ও ডিগ্রিরচর এলাকার আকাশে…

Read More

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ শাসনামলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে বেকসুর খালাস পাওয়ার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল এর কৃতিত্ব দিয়েছেন ‘জুলাই গণআন্দোলনের নেতৃত্বের’। মঙ্গলবার (২৭ মে) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় দেওয়ার পর সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। সুপ্রিম কোর্টের রায় তুলে ধরে আইন উপদেষ্টা লেখেন, “এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গনআন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।” ২০২৪ সালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণহানির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করার উদ্যোগ নিয়েছেন আসিফ নজরুল। এই ট্রাইব্যুনালটি ২০১০ সালে আওয়ামী…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার রহস্য উদঘাটন করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আট জনকে। মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তালেবুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার (২৭ মে) বিকাল পৌনে ৫টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গত ১৩ মে রাতে ঢাবি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে…

Read More

সরকারি চাকরি আইন সংশোধনের প্রতিবাদে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডাকা সমাবেশ ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সচিবালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছে সোয়াট টিম, পাশাপাশি দেখা গেছে বিজিবি সদস্যদেরও। আগে থেকে জারি করা নির্দেশনার ভিত্তিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। গত ২২ মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে সায় দেয়। এর প্রতিবাদে রবিবার সকাল থেকে সচিবালয়ে বিক্ষোভে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের…

Read More

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করেছে সরকার। এতদিন মূল বেতনের ২৫ শতাংশ হারে ভাতা দেওয়া হলেও এখন থেকে শিক্ষকরা পাবেন ৫০ শতাংশ হারে উৎসব ভাতা। সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা। আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হলো। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে। তবে এমপিওভুক্ত কর্মচারীরা আগে থেকেই…

Read More

করিডোর স্পর্শকাতর বিষয়, দেশের সার্বভৌম ক্ষুণ্ন হয় এমন বিষয় হলে তা প্রতিহত করা হবে। সোমবার (২৬ মে) সেনা সদরে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনাবাহিনী জানায়, সরকারের সঙ্গে টানাপোড়েন নেই, দেশের স্বার্থে সেনাবাহিনী আপসহীন। কেএনএফের ৩০ হাজার ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গত একমাসে কেএনএফের ১ হাজার ৯৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ১৪ হাজারের বেশি কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৪ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই। সেনাবাহিনী জানায়, সীমান্তে পুশইন…

Read More