Author: ডিডিপি ডেস্ক

বাংলাদেশি নারীদের বিয়ের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (২৫ মে) রাতে জারি করা এ সতর্কবার্তায় চীনা নাগরিকদের আন্তঃসীমান্ত বিবাহের আগে আইনি জটিলতা, মানবপাচারের আশঙ্কা এবং ব্যক্তিগত ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। খবর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর। সতর্কবার্তায় বলা হয়, চীনা নাগরিকদের বিদেশিদের বিয়ের ক্ষেত্রে কঠোরভাবে দেশীয় আইন মেনে চলতে হবে। বিশেষ করে অনলাইন শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া আন্তঃসীমান্ত ডেটিং কনটেন্ট দেখে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অবৈধ ম্যাচমেকিং এজেন্সির সংস্পর্শে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। চীনা দূতাবাস জানিয়েছে, চীনের সরকার আন্তঃসীমান্ত বিয়ের জন্য কোনো এজেন্সিকে লাইসেন্স দেয় না। কিছু অসাধু চক্র…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (২৫ মে) বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সোমবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করতে গণমাধ্যমে আরো একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ১১(৪) ধারা এবং ট্রাইব্যুনাল বিধিমালা-২০১০ এর ৪৫ বিধির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে (শেখ হাসিনা) নোটিশ পাঠানো হলেও পূর্বনির্ধারিত তারিখে হাজির হননি এবং কোনো লিখিত জবাবও দেননি। এই প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের আরো একটি সুযোগ দিয়ে…

Read More

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সচিবালয় এলাকা। সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে কর্মসূচি পালনকারী কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিক্ষোভে নেতৃত্ব দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। মিছিল থেকে স্লোগান ওঠে— ‘অবৈধ কালো আইন মানি না, মানব না’, ‘আপস নয়, সংগ্রাম’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর থেকে নেমে এসে কর্মকর্তা-কর্মচারীরা এই বিক্ষোভে যোগ দেন। বেলা…

Read More

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বেলা ১১টা ১৫ মিনিটে আদালতে উপস্থিত হন অভিনেত্রী। সোমবার (২৬ জুন) সেখানেই জবানবন্দি দিতে হাজির হয়েছেন পরীমণি। ২০২১ সালে বোট ক্লাবে পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। পরীর দায়ের করা মামলায় বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরী তার বন্ধু-বান্ধবদের নিয়ে বোটক্লাবে ঢুকলে সেখানকার সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহিদুল আলম তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৭ মে) চার দিনের সফরে জাপান যাচ্ছেন। এই সফরে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ। সোমবার (২৬ মে) সকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, চার দিনের সফরে মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯ থেকে ৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার জাপান সফরকালে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। চুক্তির মধ্যে রয়েছে মানব সম্পদ, এনার্জি, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (ওডিএ), বিএমইটি, ইকোনমিক…

Read More

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে। এ সময়ের মধ্যে মোট রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা; যা আগের বছরের তুলনায় সামান্য প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। রাজস্ব আদায়ে গড় প্রবৃদ্ধির হার ছিল মাত্র তিন দশমিক ২৪ শতাংশ। আয়কর, মূসক (ভ্যাট) বা শুল্ক— কোনো খাতেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। এ অবস্থায় এনবিআর বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ— রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ— গঠনের ঘোষণাকে কেন্দ্র করে কর্মকর্তাদের টানা আন্দোলন এবং সামগ্রিক অর্থনৈতিক চাপে অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ আরও বাড়বে বলে মনে…

Read More

আইপিএলের মেগা নিলামে দল পাননি মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান-ভারত সংঘাতে আইপিএল পিছিয়ে যাওয়ায় নিছকই অঘটনবশত টুর্নামেন্টের মাঝপথে দল পান বাঁহাতি এই পেসার। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে ২১.৭৫ গড় ও ৭.৯১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিং করেও দিল্লিকে প্লে-অফে তুলতে পারেননি কাটার মাস্টার। এদিকে আইপিএল অভিযান শেষে পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফেরার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা এই পেসার। মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য…

Read More

সপ্তাহের শেষ শরীরচর্চার ক্লাস শেষে বাসায় ফিরেই চমকে উঠলেন কুয়েত প্রবাসী লামা। দেখলেন, তিনি আর কুয়েতের নাগরিক নন—এক রাতে বদলে গেছে তার পরিচয়। এমন ঘটনা ঘটেছে আরও হাজারো নারীর সঙ্গে। বিয়ের মাধ্যমে পাওয়া নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত সরকার, ফলে রাষ্ট্রহীন হয়ে পড়েছেন প্রায় ২৬ হাজার নারী। সরকারি হিসাব বলছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যার সিংহভাগ নারী। তবে বাস্তব সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। কেন এই সিদ্ধান্ত? ২০২৩ সালের ডিসেম্বরে কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল-আহমদ আল-সাবাহ ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিতর্কিত সংস্কারমূলক পদক্ষেপ…

Read More

গাজায় একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় একজন নারী চিকিৎসকের দশ শিশু সন্তানের মধ্যে ৯ জনই মারা গেছে। ওই চিকিৎসক খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডাঃ আলা আল-নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে। ওই হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা শুক্রবার খান ইউনিসে সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে পোড়া দেহ উদ্ধার করা হচ্ছে। বিবিসি ছবিটির সত্যতা যাচাই করেছে। আইডিএফ বলছে, খান ইউনিস…

Read More

চলতি মৌসুমে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল। তবে আর্সেনালের নারী দল তাদের থেকে একধাপ এগিয়ে গিয়ে শিরোপাই জিতে নিল। শনিবার (২৪ মে) লিসবনে নারীদের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জেতে আর্সেনাল। নারীদের চ্যাম্পিয়ন্স লিগে গত দুই আসরের চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। এবারও ফাইনালে উঠেছিল তারা। তবে হ্যাটট্রিক শিরোপা আর জেতা হয়নি তাদের। উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল ১-০ গোলে হারায় তাদের। এই নিয়ে সাত বছরের মধ্যে ছয়বার ফাইনালে ওঠা বার্সেলোনা পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রেখে, অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি একটিও। প্রবল চাপের মুখে ঘর সামলে রেখে ৭৪তম মিনিটে ব্যবধান গড়ে দেন আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড…

Read More