Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীদের গ্রেফতারের বৈধতা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতদিন প্রশ্নের মুখে পড়ার ভয় থাকলেও এখন আর আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে বাধার মুখে পড়তে হবে না। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে। দেশের বিভিন্ন স্থানে এতদিন আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করলেও গ্রেফতার করতে দ্বিধায় পড়তেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখন থেকে আর সেই বাধা থাকলো না। কিন্তু বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক-ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায়ও কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাকেও গ্রেফতার করা যাবে বলে…

Read More

টেস্ট ক্রিকেট ছাড়বেন—সেটি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আগেই অবহিত করেছিলেন। এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় অনেক আলোচনা চললেও নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন বিরাট কোহলি। গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজ়ে ব‍্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের…

Read More

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনায় পাকিস্তান কখনও যুদ্ধবিরতির অনুরোধ করেনি, ভারতই প্রথম এই অনুরোধ জানায়। জিও নিউজে সোমবার (১২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী রবিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। তিনি দাবি করেন, পাকিস্তানে হামলা চালানোর দিনেই ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। তখন পাকিস্তান তখন স্পষ্ট জানিয়ে দেয়, “আমরা প্রতিক্রিয়ার পরই জবাব দেব।” আইএসপিআরের মহাপরিচালক আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই- পাকিস্তান কখনও যুদ্ধবিরতির অনুরোধ করেনি। বরং ভারতীয় হামলার জবাব দেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে পাকিস্তান ভারতের আগেই করা অনুরোধের জবাব দেয়।” তিনি আরও…

Read More

ঢাকা : ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণহানির ঘটনায় ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রতিবেদনে আওয়ামী লীগ সভাপতিকে ‘জুলাই গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নামও আছে। প্রতিবেদন পাওয়ার পর প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। হাসিনা সরকারের পতনের পর হত্যার অভিযোগে বিভিন্ন থানায় ও আদালতে অসংখ্য মামলা হতে থাকে। গত ৫ জুলাই থেকে ৫…

Read More

ঢাকা : কোরবানির ঈদ উপলক্ষে ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত সাত দিন রেলের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ২১মে ঈদযাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সেদিন ৩১ মে টিকিট বিক্রি করা হবে। ২৭ মে পর্যন্ত ঈদযাত্রার টিকিট অনলাইন ও স্টেশনে পাওয়া যাবে বলে জানান তিনি। সোমবার (১২ মে) বিদ্যুৎ ভবনে সচিব ফাহিমুল ইসলাম এই তথ্য জানান রেল সচিব। বলেন, এবারের ঈদযাত্রায় ৪৪টি অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনা থেকে রক্ষা পেতে রিলিফ ট্রেন রাখা হবে। ৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে।…

Read More

ধারাবাহিকভাবে ফুটবল রত্ন তুলে আনায় সুখ্যাতি আছে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার। তেমন আরেক রত্ন পেতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। ফোড দিয়ালো—১৩ বছর বয়সী এই বালক যুব স্তরের ফুটবলে কী করেছে শুনলে অবাক না হয়ে পারবেন না। বার্সেলোনা আলেভিন এ (অনূর্ধ্ব-১৩) দলের হয়ে ৩০ ম্যাচে করেছে ৯৬ গোল! এক প্রতিবেদনে সেটিই জানিয়েছে বার্সা নিউজ। এই বিষ্ময়কর বালক গড়ে প্রতি ম্যাচে করেছে তিনটিরও বেশি গোল। এমন কীর্তি করতে যুব স্তরের ফুটবলেও খুব কম দেখা যায়। দিয়ালোর এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হতেই হয়। তাকে মনে করা হচ্ছে পরবর্তী লামিনে ইয়ামাল। অনেকে আবার তার মধ্যে খুঁজে পেয়েছে বার্সার আরেক ফরোয়ার্ড ফেরান তোরেসের ছায়াও। তার মতোই…

Read More

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। রাত আটটা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন মারা গেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর থেকে এমন তথ্য জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। কিশোরগঞ্জ দুপুরে জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল…

Read More

চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়ে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বারৈয়পাড়া একটি বাসা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। রোববার (১১ মে) দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে আবার বিকালে তাঁকে বায়েজিদ থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর তামান্নার আইনজীবী আসামি জামিনে থাকার কাগজপত্র দেখালে যাচাই-বাছাই শেষে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে একটি আটকাদেশ থাকায় তাঁকে ভিন্ন একটি থানা (বায়েজিদ) পুলিশ পরে হেফাজতে নেন। তামান্না চট্টগ্রাম…

Read More

ঢাকা : গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশ গমন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার (১১ মে) এই ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন। তদন্তে পর্যালোচনার বিষয়গুলো হচ্ছে— গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে। শনিবার (১০ মে) নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘসময় আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ সময় বিচক্ষণতা ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দনও জানান তিনি। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ভারত-পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। একই সঙ্গে তিনি গত ৪৮ ঘণ্টায় দেশ দুটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন। তিনি জানান, ভারতের…

Read More