Author: ডিডিপি ডেস্ক

ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসীপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এক বিবৃত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (০৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানানো হয়, নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাদের সলিল সমাধি ঘটে। আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জিবুতি ও ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবে যাওয়ার পর ১৮০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর মধ্যে একটি। গত জানুয়ারিতে ইয়েমেন উপকূলে নৌকাডুবে ২০ জন ইথিওপীয় নিহত…

Read More

ঢাকা : মনিরুজ্জামান অপূর্ব’র একমাত্র কন্যা দিয়া জামান সুরমার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে দিয়া জামান সুরমার অকাল মৃত্যুতে শোক ও স্মরণসভার আয়োজন করে দিয়ামনি ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)। স্মরণসভায় কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ, জায়নামাজ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ইফতার বিতরণ করা হয়। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, সাংবাদিক, ওলামায়ে কেরাম, মাদরাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক ও ফাউন্ডেশনের সদস্যরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দিয়া জামান সুরমার পিতা এবং দিয়ামনি ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে…

Read More

ঢাকা : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টানা ৭ দিন অনলাইনে টিকিট বিক্রি চলবে।কাউন্টারে টিকিট বিক্রি হবে না। সব টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটের সময় রাজনৈতিক দলগুলোর চাহিদার ওপর নির্ভর করবে। যদি দলগুলো কম সংস্কার চায়, নির্বাচন ডিসেম্বরেই হবে। সংস্কারের পরিমাণ বেশি হলে ভোট হবে আগামী বছরের জুনের মধ্যে। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলোভিচ। সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের বলেন, ৬টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ আমাদের পথ দেখাবে।…

Read More

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর কোনো সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (০৬ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরীর বাংলাদেশের আইনানুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা…

Read More

ঢাকা : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার (০৬ মার্চ) সরকারের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)। বাংলাদেশ সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার প্রদান করে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা…

Read More

ঢাকা : বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেন এমন খেলোয়াড় খুঁজে পেতে অনুসন্ধান চালাতে হয়। মাশরাফি বিন মুর্তাজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবালরা প্রিয় আঙ্গিনা থেকে বিদায় নিতে পারেননি। সদ্য বিদায়ের ঘোষণা দেয়া মুশফিকুর রহিমের বেলায় ঘটল ভিন্ন ঘটনা। বুধবার (৫ মার্চ) রাত ১১টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে অবসরের ঘোষণা দেন মুশফিক। তিনি লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সর্বদা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি, সততা ও নিষ্ঠার…

Read More

নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেয়া বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৫ মার্চ) ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাশ্মীর ইস্যুতে ধাপে ধাপে এগোচ্ছি। প্রথমে ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে গতি দিয়েছি, তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে। এখন চতুর্থ ধাপে আমাদের লক্ষ্য হলো পাকিস্তানের দখল করা জম্মু-কাশ্মীরের অংশ উদ্ধার করা। জয়শঙ্কর বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এ ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান…

Read More

ঢাকা : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসি কর্মকর্তারা। বৃহস্পতিবার (০৬ মার্চ) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের দফতরের সামনে অবস্থান নেন। এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে আমাদের এ পদক্ষেপ। এতে যদি কাজ না হয় আমরা প্রথমে অর্ধবেলা কর্মকর্তা বিরতিতে যাবো। এরপর পূর্ণ বেলা। তাও না হলে সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব। জানা যায়, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে…

Read More

যুক্তরাজ্যের লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন খালিস্তানপন্থীরা। এসময় ছেঁড়া হয়েছে ভারতের পতাকাও। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে চলে যান, সেই সময় ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকাও। সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই বাইরে জোরে জোরে ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন খালিস্তানপন্থীরা। ছয় দিনের সফরে গত ৪ মার্চ লন্ডন যান জয়শঙ্কর। ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ১৯৪৭ সালে দেশভাগের পর…

Read More