Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার (০৬ মার্চ) সরকারের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)। বাংলাদেশ সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার প্রদান করে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা…

Read More

ঢাকা : বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেন এমন খেলোয়াড় খুঁজে পেতে অনুসন্ধান চালাতে হয়। মাশরাফি বিন মুর্তাজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবালরা প্রিয় আঙ্গিনা থেকে বিদায় নিতে পারেননি। সদ্য বিদায়ের ঘোষণা দেয়া মুশফিকুর রহিমের বেলায় ঘটল ভিন্ন ঘটনা। বুধবার (৫ মার্চ) রাত ১১টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে অবসরের ঘোষণা দেন মুশফিক। তিনি লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সর্বদা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি, সততা ও নিষ্ঠার…

Read More

নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেয়া বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৫ মার্চ) ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাশ্মীর ইস্যুতে ধাপে ধাপে এগোচ্ছি। প্রথমে ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে গতি দিয়েছি, তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে। এখন চতুর্থ ধাপে আমাদের লক্ষ্য হলো পাকিস্তানের দখল করা জম্মু-কাশ্মীরের অংশ উদ্ধার করা। জয়শঙ্কর বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এ ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান…

Read More

ঢাকা : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসি কর্মকর্তারা। বৃহস্পতিবার (০৬ মার্চ) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের দফতরের সামনে অবস্থান নেন। এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে আমাদের এ পদক্ষেপ। এতে যদি কাজ না হয় আমরা প্রথমে অর্ধবেলা কর্মকর্তা বিরতিতে যাবো। এরপর পূর্ণ বেলা। তাও না হলে সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব। জানা যায়, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে…

Read More

যুক্তরাজ্যের লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন খালিস্তানপন্থীরা। এসময় ছেঁড়া হয়েছে ভারতের পতাকাও। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে চলে যান, সেই সময় ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকাও। সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই বাইরে জোরে জোরে ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন খালিস্তানপন্থীরা। ছয় দিনের সফরে গত ৪ মার্চ লন্ডন যান জয়শঙ্কর। ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ১৯৪৭ সালে দেশভাগের পর…

Read More

প্রত্যেকটা নাগরিকের ভোটের অধিকারের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্থানীয় সময় বুধবার (০৫ মার্চ) জেনেভায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। প্রতিবেদনের বিষয়ে উপস্থাপনের পর বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা বেশ কিছু প্রশ্ন ও মতামত ব্যক্ত করেন। এর মধ্যে, সম্প্রতি সংখ্যালুঘ ইস্যু ও পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের উত্তর দেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক সহিসংতার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ রিজিমের নির্যাতনকারীদের বিরুদ্ধে। যারা বহু বছর ধরে মানুষকে নির্যাতন ও হত্যা করেছে। আসিফ নজরুল বলেন, তবে এ সব হামলার ঘটনা অধিকাংশই ঘটেছে…

Read More

ঢাকা : অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং আইনজীবী সাব্বির হামজা চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান। এর আগে গত ১০ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ, সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজার রায় স্থগিত…

Read More

ঢাকা : বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ‘ছাত্র-জনতা’ বা ‘সমন্বয়ক’ পরিচয়ে লুটপাটকারীদের কঠোর হস্তে দমনের আহবান জানিয়েছেন। বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টে এ আহবান জানান তিনি। ওই পোস্টে মন্তব্যে দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে তাদের দমনের আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘“ছাত্র-জনতা” অথবা “সমন্বয়ক” পরিচয়ে কিছু দূর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি, লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে। কখনও এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করছে এবং কখনও এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করার আহবান জানাচ্ছি। অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী। ইশরাক…

Read More

ঢাকা : বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য সবাইকে উৎসাহিত করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। বুধবার (০৫ মার্চ) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারিত বিশেষ বিজ্ঞপ্তির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা হলো। bdr-commission.org। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের প্রধান করা হয় বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে। ওই দিন পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের…

Read More

ঢাকা : দীর্ঘ ৪০ বছর পর এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের দাবি পূরণ হতে যাচ্ছে। বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, ‘শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে।’ তিনি বলেন, ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’ বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ওয়াহিদ উদ্দিন মাহমুদ এসব কথা জানান। উপদেষ্টা বলেন, ‘কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা এক-দুই বছরের বাজেট দিয়ে…

Read More