Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠান যোগ দেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের কথা রয়েছে। তবে বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সি আর আবরার শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি।…

Read More

বিয়ের পরিকল্পনা করছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। তার মাঝেই নতুন খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। বিচ্ছেদের পথে হেঁটেছেন এই তারকা জুটি। এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয়-তামান্নার অনুরাগীদের। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়য়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন। আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনো জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি। এই তারকা জুটির…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। শুধু তাকে নয়, তার সঙ্গে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বুধবার (৫ মার্চ) ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো আমরা কী তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারব কি না। এটি নির্ভর করছে ভারতের উপর এবং…

Read More

মানিকগঞ্জ : ছোটবেলা থেকেই নতুন কিছু করে দেখানোর তাড়না ছিল জুলহাস মোল্লার। শৈশবে খেলার ছলে পুরনো প্লাস্টিক কেটে অনেক কিছুই তৈরি করতেন। স্কুলে উঠে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক বেড়েছিল তার। শেষ পর্যন্ত পড়ালেখা বেশি দুর এগোয়নি। তবে কিছু করে দেখানোর নেশা মাথা থেকে সরে যায়নি। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস নিজের চিন্তা থেকে উড়োজাহাজ তৈরির চেষ্টা করেন। দীর্ঘ প্রেচেষ্টার পর অবশেষে নিজের হাতে তৈরি উড়োজাহাজে উড়ে স্বপ্ন পুরণ করেছেন মানিকগঞ্জের শিবালয়ে এ তরুণ। মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে উড়ান জুলহাস। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও…

Read More

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন। এতে হামলাকারীও মারা গেছেন। পুলিশ ও একজন হাসপাতালের কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মঙ্গলবার (০৪ মার্চ) ইফতারের সময় এ হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে হামলাকারী ৬ জন, বাকিরা বেসামরিক এবং হামলার শিকার। এ বেসামরিকদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন নারী রয়েছেন। যে ছয় হামলাকারী নিহত হয়েছেন, তাদেরকেও শনাক্ত করা হয়েছে। নিহত এ ৬ জন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, মঙ্গলবার (০৪ মার্চ) সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনা…

Read More

ঢাকা : আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১১ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন- বেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর নেতা জেনি, লুত্ফুন নাহার, আলহাজ চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম ও শারমিন ফাতেমা। আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার…

Read More

ঢাকা : চিরায়ত নিয়মেই ঈদের সিনেমা নিয়ে মাতামাতি হয়। পবিত্র রমজান শুরুর সঙ্গে সঙ্গে সেই মাতামাতি দিনকে দিন বাড়তে থাকে। দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছরজুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর দুই ঈদরক ঘিরে বাড়তি উন্মাদনা যোগ করে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে একাধিক সিনেমা মুক্তির ইঁদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় দু-একটি। আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে আগের মতোই মাতামাতি হচ্ছে। এবারের ঈদে চারটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এসব সিনেমার মধ্যে সবচেয়ে সরব শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। এছাড়াও ঈদুল ফিতরের জন্য চূড়ান্ত হয়েছে ‘জংলি’, ‘দাগি’…

Read More

ঢাকা : ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা, ২০২৪’ বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিমালা বাতিলের সিদ্ধান্ত আসে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এই পদকের নীতিমালা চূড়ান্ত হলেও এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। গত বছরের ২০ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় তৎকালীন সরকার। অনুমোদনের ১০ মাসের মাথায় অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করল। ওই নীতিমালা অনুযায়ী, প্রতি দুই বছর পরপর একজনকে এই পদক দেওয়ার কথা ছিল। পদকের…

Read More

ঢাকা : সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পাঁচ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ওই সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, পিএসসির মাধ্যমে তিন হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এটা অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। গ্রাম-গঞ্জের মানুষ যাতে চিকিৎসা পায় তাই এমন উদ্যোগ; যোগ করেন রিজওয়ানা। দুই দেশ থেকে এলএনজি আনা…

Read More

ঢাকা : ভঙ্গুর অর্থনীতি মোটামুটি একটি ভিতের উপর দাঁড়াতে শুরু করেছে ফেব্রুয়ারিতেই। রফতানি আয় বৃদ্ধি পাচ্ছে। আগের সময় থেকে রেমিট্যান্স বাড়ছে। ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারণ খেলাপি ঋণ, যা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এর প্রকৃত পরিমাণ বেরিয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি তথ্য প্রকাশ করে জানিয়েছে, সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা আগের মাসে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস প্রবাসী আয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর প্রতি মাসেই…

Read More