Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : গুমের শিকার হবার পর, এখনো খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা ৩৩০। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান অসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এই ৩৩০ জনের ভেতর কেউ ভারতের কারাগারে কিংবা অন্য কোথাও আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে বলেও জানিয়েছে এই কমিশন। গুমের সাথে জড়িত কিছু ব্যক্তির জন্য, পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, সরকারের প্রতিটি বাহিনীর সদস্যরাই কম-বেশি গুমের সাথে জড়িত ছিলো। তবে…

Read More

ঢাকা : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে একটি স্বতন্ত্র সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‎জানা গেছে, ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ’, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার নির্দেশনা দিয়েছে। সোমবার (৩ মার্চ) উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া’ পর্যালোচনার লক্ষে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে। ‎উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রণয়ন সময়োপযোগী। তবে জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন…

Read More

ঢাকা : স্কুল ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের ৫ শতাংশ কোটার আদেশটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। সোমবার (৩ মার্চ) আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হয়। জারিকৃত আদেশে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার। নতুন আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের ফলে অনেক ছাত্র-জনতা আহত ও শহিদ…

Read More

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক। শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ হিসেবে তিনি সুপরিচিত। বুধবার (০৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস সচিব জানান, অধ্যাপক ড. সিআর আবরারকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাবেন। অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক ড. সি আর আবরার যুক্ত…

Read More

ঢাকা : অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (০৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টার শপথ হবে। নিয়োগ পাওয়ার পর তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। এতে বর্তমান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। একই দিন মন্ত্রিসভা বিলুপ্ত হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয়…

Read More

ঢাকা : বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং দ্রুত প্রসার লাভ করছে। শিগগরিই এ খাতের ৫০ শতাংশ এজেন্ট নারীরা হবেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর ইস্কাটনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কার্যালয়ে ‘পাথ টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান। গভর্নর বলেন, আমার ধারণা, এটি গতানুগতিক ব্যাংকিং ব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। এটি নীরবে বিপ্লব করে চলেছে। বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির বড় মাধ্যম হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দ্রুতই এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে। যাতে আরও বেশি নারী এজেন্ট…

Read More

ঢাকা : বিশ্বব্যাপী আত্মহত্যার হার কমছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট। সচেতনতা বৃদ্ধি ও নানা উদ্যোগের ফলে এ প্রবণতা নিম্নমুখী হয়েছে। ল্যানসেটের এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশেও আত্মহত্যার হার কিছুটা কমেছে। তবে স্থানীয় জরিপ বলছে, এখনো দেশে প্রতিদিন গড়ে ৫৬ জন আত্মহত্যা করেন। ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত ২০৪টি দেশের আত্মহত্যার প্রবণতা বিশ্লেষণ করেছে ল্যানসেট। গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালে প্রতি লাখে ১৪.৯ জন আত্মহত্যা করতেন। যা ২০২১ সালে কমে ৯ জনে নেমে এসেছে। তবে পূর্ব ইউরোপের দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। যেখানে প্রতি লাখে ১৯.২ জন আত্মহত্যা করেন। গবেষণায় দেখা গেছে, আত্মহত্যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মানসিক সমস্যা, সামাজিক…

Read More

আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ২০১০ সালে বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিল ১ দশমিক ৬ বিলিয়ন বা ১৬০ কোটি; যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, পূর্বাভাস মিলছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছাড়িয়ে যাবে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হারকে। আগামী কয়েক বছরে ৭৩ শতাংশ বেড়ে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা গিয়ে দাঁড়াবে ২ দশমিক ৮ বিলিয়ন বা ২৮০ কোটিতে। পিউ রিসার্চ বলছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল ছাড়া সব অঞ্চলেই বাড়বে মুসলমানদের সংখ্যা। ২০৫০ সালের মধ্যে…

Read More

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে জামায়াতের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (০৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ছনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, নেজাম উদ্দিন (৪৬) ও আবু ছালেক (৩৮)। তারা দুজনই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা। তারা জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। উদ্ধার শেষে লাশ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও চার-পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে নেজাম ও তার সঙ্গে ৮-১০ জন কাঞ্চনা ইউনিয়ন থেকে ছনখোলা গ্রামে…

Read More

মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। ফের অভিনয়ে মনোযোগী হবেন বলেও জানান। এদিকে কাজের বাইরে, নতুন করে পুরোনো প্রেম বিষয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এরপর নিজের ছক কষা গণ্ডিতেই থাকেন সবসময়। তবুও তার প্রেম নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। সে গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নাম। এরমধ্যে একজন অভিনেতা মনোজ প্রামানিক। তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা। বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে। এ নিয়ে কথাও বলেন অভিনেত্রী। তিনি বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। মিডিয়াতে এটা প্রচলিত…

Read More