Author: ক্রীড়া ডেস্ক

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ২০২৪ সালের স্যার গ্যারি সোবার্স বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জয়ী ভারতীয় পেসার। এর আগে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই খবর আগেই দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন ভারতের ডানহাতি পেসার। এ ছাড়া ভারতের প্রথম পেসার হিসেবে জিতেছেন এই পুরস্কার। এর আগে ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিশচন্দন অশ্বিন ও ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন। বুমরাহ গত বছর ভারতের জার্সিতে টেস্ট ও টি-২০ ফরম্যাটে দুর্দান্ত খেলেছেন। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে…

Read More

ঢাকা : বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়িারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু হয়। তবে বিগত সময়ে যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন তারা কেউই বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবে না। দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় সদস্যপদ নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এমনটাই জানান। তিনি বলেন, যদিও তাদের বিএনপির সদস্যপদ ছিল। কিন্তু দল যখন বহিষ্কার করেছে তখন সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারা এখন প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন না। জেলার নেতা-কর্মীদের ফরম বিতরণে সতর্ক থাকার আহ্বান জানিয়ে…

Read More

স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)। রুহুল কবির রিজভী বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে। সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলোকে জামাতিকরণ করা…

Read More

ঢাকা ও চট্টগ্রামে ট্রাক সেলের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা ও চট্টগ্রাম এলাকায় ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এদিকে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় বাজার থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এছাড়া ভিয়েতনাম থেকে এক…

Read More

রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি ছিল তা যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে। এরপরও তারা কেন আন্দোলন করছে  এমন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, রেলের কিছু কর্মচারীদের কিছু দাবি ছিল। বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার। প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেয়া হয়েছে। তারা যদি বলে সব একবারে দিতে হবে, সেক্ষেত্রে বুঝতে হবে অর্থের সংকুলান তো করতে হবে। যৌক্তিক দাবি থাকলে…

Read More

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে বৈধপথে ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৪৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮১৮ কোটি টাকা। রোববার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার…

Read More

সূর্যের আয়ু ফুরিয়ে গেলে পৃথিবীর কী হবে? তা নিয়ে চিন্তার শেষ নেই। এ চিন্তা থেকেই ‘কৃত্রিম সূর্য’ তৈরির কাজে হাত লাগিয়েছিল চীন। তাতেই এবার বড় সাফল্য অর্জন করল দেশটি। কারণ তাদের তৈরি ‘কৃত্রিম সূর্য’ ১০০০ সেকেন্ডের বেশি সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম হল। যার মাধ্যমে ১০ কোটি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তৈরি করা গিয়েছে। আসলে এ প্লাজমা যতক্ষণ বেশি ধরে রাখা সম্ভব হবে, তত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে। এর আগে ২০২৩ সালে একটি পরীক্ষায় মোট ৪০৩ সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। দু’বছর কাটতেই এবার বড় সাফল্য। চীনের Experimenta. Advanced Superconducting Tokamak (EAST) ফিউশন এনার্জি রিয়্যাক্টর,…

Read More

২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে র‍্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, হত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি। এদিকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এসআই আবদুল মালেক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদারকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা…

Read More

মাদরাসা শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা, জলকামান ঢাকা : জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। অবস্থান কর্মসূচি থেকে স্মারকলিপি দেয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। জাতীয় জাদুঘরের সামনে দেয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান ও…

Read More

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে এ চিত্রনায়িকার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় শুনানি শেষে রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন মামলাটি চার্জ শুনানির জন্য তারিখ ধার্য ছিল। অসুস্থ থাকায় পরীমণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। এর আগে নাছির উদ্দিন মাহমুদকে মারধর,…

Read More