Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এদিন বেলা সোয়া ২টার দিকে সুপ্রিম কোর্টের প্রশাসন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলামের পাঠানো বার্তায় বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন। তার বিরুদ্ধে অসদাচরনের অভিযোগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অনুসন্ধান চলমান রয়েছে।…

Read More

ঢাকা : বিবাদমান দুই গ্রপের উত্তেজনার মধ্যেই টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে শুরু করেছে মুসল্লিরা। এবারই প্রথম তিন পর্বে হবে ইজতেমা। প্রথম দুটি- ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাম বা জুবায়েরপন্থিদের। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাদপন্থিরা। প্রতিটি পর্বেই আলাদা মোনাজাত হবে। ইজতেমা উপলক্ষ্যে নতুন সাজে সেজেছে শিল্পনগরী টঙ্গী। বুধবার (২৯ জানুয়ারি) থেকেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে আসা…

Read More

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রয়টার্স নিশ্চিত হয়েছে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে। যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের…

Read More

জানুয়ারির মাঝামাঝিকে ক্যাম্পে যোগ দেন জাতীয় দলের মেয়েরা। সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলনে মাসুরা পারভীন-তহুরা খাতুনরা ছিলেন প্রাণবন্ত। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ২৪ ফেব্রুয়ারি দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা বাংলাদেশ নারী দলের। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি রাতে ঢাকায় আসেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর ২৮ জানুয়ারি তাঁর অধীনে অনুশীলন করার কথা ছিল মেয়েদের। কিন্তু বাটলারের অধীনে অনুশীলন করেননি সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। বেতন ইস্যুর সমাধান না হওয়া, চুক্তি না করা, নেপাল সাফে দ্বন্দ্বের পরও সমাধান না করে বাটলারকে নিয়োগ দেওয়া, বিদেশি লিগে খেলার প্রস্তাব পেলেও খেলতে অনুমতি না দেওয়া, সাফ জেতায় ঘোষিত ১ কোটি…

Read More

বিভাগীয় প্রধানের পরনে ছিল লাল বেনারসি, গলায় গোলাপ-রজনীগন্ধার মালা। শ্রেণিকক্ষে তাঁর সিঁথিতে সিঁদুরে পরিয়ে দিচ্ছেন প্রথম বর্ষের ছাত্র, সেখানেই হয় তাদের মালাবদল। শ্রেণিকক্ষই যেন হয়ে গেল ছাঁদনাতলা। শিক্ষিকা-ছাত্রের ‘বিয়ের’ এমন রোমঞ্চকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন ছাত্রের সহপাঠীরা। এমন ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার হরিণঘাটার মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে। ছাত্র-শিক্ষিকার ‘বিয়ের’ সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুরু হয় শোরগোল। তবে প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি বিয়ে ছিল না কি অভিনয়? যদিও ‘বিয়ের’ ভিডিও ভাইরাল হওয়ার পর ওই অধ্যাপিকা তথা অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গেল ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্র-শিক্ষিকার…

Read More

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ। মামলা থেকে জানা যায়, ইভ্যালি ডটকম নামীয় ওয়েবসাইট, ফেসবুক পেজের মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে তৌফিক মাহমুদ তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ মার্চ ইয়ামাহা আর…

Read More

ঢাকা : অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ ২০১৫ সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)। এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ডসমূহের পরিসংখ্যান (পিসিপিআর) নামেও অভিহিত করেন অনেকে। পিসিপিআরে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে ‘নাস্তিক’। যদিও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি। পিসিপিআর রেকর্ড বলছে, শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে, ‘শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ’, পিতার নাম: ‘মৃত শেখ মজিবর রহমান,’ বৈবাহিক অবস্থা;…

Read More

ঢাকা : মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রমনাস্থ ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সেমিনার হলে তিনি এ মন্তব্য করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ছাত্রিশিবির তাদের একটি লেখার মধ্যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। এটি কেনো? মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না। আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। সেটাকে ছোটো করে, কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না। আমরা সকল চেতনাকে ঐক্যবদ্ধ করে সকলে শান্তিতে থাকতে চাই। রুহুল…

Read More

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়। যা মানবজীবনে শান্তি ও স্বস্তির যোগান দিচ্ছে। উন্মুক্ত করছে গবেষণার নতুন দ্বার। নদীমাতৃক বাংলাদেশে উল্লেখযোগ্য অংশ কৃষিনির্ভর জীবিকায় জড়িয়ে আছে। দেশের অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য। দেশে আধুনিক ও স্মার্ট কৃষির সম্ভাবনাও প্রবল। কৃষিতে অফুরন্ত সম্পদ থাকার পরেও নিরঙ্কুশভাবে তা কাজে লাগছে না। দেশের বেশিরভাগ কৃষক এখনো বাপ-দাদার দেখানো পথে চাষাবাদ করছে। এতে করে খরচ ওঠাতে পারলেও বেশিরভাগ সময় লোকসান গুনতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ফল-ফসলাদির আবাদ কমে গেছে। কমে আসছে আবাদি জমিও। অথচ বছরে এখন এক জমিতে একাধিক আবাদ হচ্ছে। এ সংক্রান্ত অনেক তথ্যই জানেন না কৃষক! আবার জানলেও…

Read More

ঢাকা : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির মাঠে পা রাখছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র নাতনী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান দম্পতির কন্যা। আগামি ৫ ফেব্রুয়ারি হতে পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশেষ দিন। এ দিনে রাজনীতিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্যারিস্টার জায়মা রহমানের। আইন বিষয়ে বিশেষ শিক্ষা নিয়েছেন জায়মা। প্রবাস জীবন কাটাচ্ছেন বাবা-মা’র সঙ্গে। রাজনীতিক পরিবারে জন্ম হলেও বয়স ও ক্ষেত্র-পরিস্থিতির কারণে তিনি রাজনীতিতে আসতে পারেননি। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি। এবার রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রাখছেন। বাবার অবর্তমানে…

Read More