Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ আর নেই। রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কে এম সফিউল্লাহ । কে এম সফিউল্লাহ ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন সফিউল্লাহ। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্বে আসেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের…

Read More

জুলাই বিপ্লবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে। সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

Read More

পিএসজিতে থাকাকালে ‘গোল মেশিন’ খেতাব পেয়েছিলেন। কিন্তু ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে নিজেকে খুঁজে পেয়েছেন পিএসজিতে থাকাকালে ‘গোল মেশিন’ খেতাব পেয়েছিলেন। কিন্তু ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে নিজেকে খুঁজে পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন এ ফরাসি তারকা। তার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ।। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন এ ফরাসি তারকা। তার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ। শনিবার (২৫ জানুয়ারি) রাতে হোসে সরিয়া স্টেডিয়ামে লা লিগার ২১ রাউন্ডের ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে…

Read More

ঢাকা : দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত প্রথম রোগী সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। গেল ১২ জানুয়ারি সানজিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। ওই নারী কোনো দিন বিদেশ সফরের কোনো তথ্য বা রেকর্ড নেই। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম বলেন, আক্রান্ত নারী একজন গৃহিণী। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তার স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি। এর আগে শ্বাসকষ্ট…

Read More

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসান সম্প্রতি পাকিস্তান সফর করেছেন। তার এ সফর পাকিস্তান ও বাংলাদেশ মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানায়, অনেক বছর পর এ সফরের মাধ্যমে কোনো শীর্ষ বাংলাদেশি সেনা কর্মকর্তা ইসলামাবাদে পা রাখলেন। পত্রিকাটি আরও জানায়, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক অনেকটাই অচলাবস্থায় ছিল। ওই সময়ে বারবার পাকিস্তানের শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান করেছিল হাসিনা সরকার। তবে গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা…

Read More

ঢাকা : নতুন বছরে নতুন কমিটি নিয়ে যাত্রা শুরু হলো নারীকেন্দ্রিক সংগঠন ‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের (ডব্লিউবিএফ)’। ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির প্রেসিডেন্ট পদে আফরোজা হেলেন ও মহাসচিব পদে তানিয়া শারমিন নির্বাচিত হয়েছেন। গেল ১৩ জানুয়ারি ঢাকার পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বাবুল হৃদয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও কবুতর উড়িয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান। এর আগে সদস্য ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নতুন মহাসচিব তানিয়া শারমিন। উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট আফরোজা হেলেন বলেন, নারীরা আজ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তারা সাহস নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। আমরা…

Read More

চীনের ইয়ারলুং জাংপো নদীর একটি অংশকে বলা হয় ‘নদীর এভারেস্ট’। কারণ এটি পড়েছে তিব্বত পর্বতমালার ভেতর। ৫০ কিলোমিটার দীর্ঘ এবং ১ হাজার মিটার গভীর এই অংশে জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। গত ২৫ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বলেছে, তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন। তিব্বত মালভূমির পূর্ব পাশে এই প্রকল্প শিগগিরই শুরু হতে যাচ্ছে। চীন সরকারের তথ্যমতে, এই বাঁধ নির্মিত হলে বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট–ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে। আর এ থেকে ৩০ কোটিরও বেশি মানুষের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে। বর্তমানে চীনে বিশ্বের বৃহত্তম ‘থ্রি জর্জেস বাঁধ’ রয়েছে। কিন্তু ইয়ারলুং জাংপোতে যে…

Read More

ভারতে প্রথমবারের মত হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতে তিন ও আট মাস বয়সি দুই শিশুর দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে এমন খবর প্রকাশিত হয়েছে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এনিয়ে সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা। চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি দেশটির কেন্দ্রীয় সরকারের। আক্রান্ত শিশু ও তাদের পরিবারে সাম্প্রতিককালে কোনো ভ্রমণের রেকর্ড নেই। দুই শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের যে স্ট্রেনের সংক্রমণ হয়েছে, সেটির সঙ্গে চীনের ছড়িয়ে পড়া ভাইরাসের…

Read More

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, বিগত ১৫ বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন…

Read More

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে তিনি লন্ডন যাবেন। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার সঙ্গে তার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী যাবেন। ঢাকা বিমান বন্দর থেকে ঢাকা-দোহা, দোহা-লন্ড ফ্লাইটে তিনি যাবেন। এ ছাড়া…

Read More