Author: আনন্দলোক ডেস্ক

প্রায় আট বছর অর্থাৎ ২০১৭ সালের ঘটনা। বাংলাদেশী মডেল -অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই নিজেদের ভক্তদের চমকে দেন! এই সাবেক তারকা দম্পতি নিজেদের দাম্পত্য বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের প্রায় এক যুগ পর তাদের সংসারে ভাঙনের খবর ছিল সবার কাছেই অপ্রত্যাশিত। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে স্থায়ী হন মিথিলা। সাবেক স্ত্রী মিথিলা’র সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও সাত বছর সিঙ্গেল ছিলেন অভিনেতা তাহসান খান। গেলো সাত বছরে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি। তবে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই চাউর…

Read More

ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষকালে তিনি এ মন্তব্য করেন। রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন এ ম্যানুভার অনুশীলন হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে তার বিজয়ী হওয়ার সম্ভাবনাও তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই।…

Read More

“স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে। আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন এইউবির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এ সময় উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিরটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে শেষ হয়। আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এইউবির উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, “স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা” এই…

Read More

সুপারস্পোর্ট পার্কে মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা যে কীর্তি গড়লেন তা যুগ যুগ স্মরণে রাখবে দক্ষিণ আফ্রিকা। দুজনের দুর্দান্ত প্রতিরোধে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে প্রোটিয়ারা। এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় টানা নবম টেস্ট হেরেছে পাকিস্তান। যার শুরুটা সেই ২০০৭ সালে। রবিবার পাকিস্তানের ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা দলীয় শতকের আগে খুইয়ে ফেলে ৮ উইকেট। মূলত স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দেন মোহাম্মদ আব্বাস। তিন বছর পর জাতীয় দলে ফেরা এই পেসার একাই তুলে নেন ৬ উইকেট। যদিও একটা পর্যায়ে উইকেটে থিতু হয়ে যান ইয়ানসেন ও রাবাদা। তারা পাকিস্তানের…

Read More

ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ইসলামপন্থিদের খুশি করতে শেখ হাসিনা তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। এখন তাদের চাপেই হাসিনা পালিয়ে গেলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার আগেই সচেতন হওয়া উচিত ছিলো। শেখ হাসিনা ভুল করেছে। তিনি মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছেন। তিনি প্রচুর মসজিদ মাদরাসা করেছিলেন যেখানে জিহাদিদের জন্ম হয়েছে। যারা মৌলবাদী তাদের তিনি ওয়াজ করতে অনুমতি দিয়েছিলেন। যে ওয়াজের মাধ্যমে মানুষের বিশেষ করে যুব সমাজের মগজ ধোলাই করা হয়েছে। তারা মৌলবাদী হিসেবে গড়ে উঠেছে। তিনি মাদরাসার যে ডিগ্রি সেটাকে বিশ্ববিদ্যালয়ের সমমানের করে দিয়েছিলেন। তিনি যেহেতু নিবার্চন দেননি সেহেতু সাধারণ…

Read More

২০২৪ সালে বাংলাদেশের ফুটবলে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এক বছরের যাত্রা। নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়। জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স, বাফুফেতে নেতৃত্ব পরিবর্তন। হামজা চৌধুরীর বাংলাদেশি হওয়ার সিদ্ধান্ত—সবই বাংলাদেশের ফুটবল ইতিহাসের মাইলফলক হিসেবে রয়ে যাবে। নারী ফুটবলে সাফে ইতিহাস: টানা দ্বিতীয় শিরোপা ২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ইতিহাস সৃষ্টি করে। সর্বশেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ পর্বের মন্দ শুরু কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে আসে সাবিনা খাতুনের দল। সেমিফাইনালে ভুটানকে ৭-০ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা…

Read More

সরকার সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রবেশ পাস বজায় রেখেছেন। তবে সকল বেসরকারি ব্যক্তি, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তির জন্য সচিবালয়ে প্রবেশ পাস বাতিল করা হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে হলো। বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অনুকূলে দেয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য দেয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয়…

Read More

জুলাই-আগস্টে গণহত্যার সময়ে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বিএম সুলতান মাহমুদ, এস এম মইনুল করিম, শাইখ মাহদী। এর আগে ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যা করা হয়। এতে শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের…

Read More

ঢাকা : দীর্ঘ ১৬ বছর আন্দোলনে ফল পায়নি আওয়ামী লীগ বিরোধীরা। তবে শেষ ধাক্কাটা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ছাত্র-জনতা একাকার হয়ে স্বৈরাচার হটানোর আন্দোলনে রসদ জুগিয়েছিল বিএনপি-জামায়াতসহ আওয়ামী বিরোধীরা। হাজার প্রাণের বিনিময়ে স্বৈরশাসকের পতন ঘটেছে, পালাতে বাধ্য হয়েছে স্বৈরসরকার। সাধারণ মানুষ পেয়েছে মুক্তি, মুক্ত হয়েছে গণতন্ত্র। না বলা কথা বলার মাঠ পেয়েছে রাজনীতিবিদরা। তবে শহীদের রক্তের দাগ শুকানোর আগেই শুরু হয়েছে দুই দলের টানাটানি। তারা ভোটের খাতায় যোগ-বিয়োগ কষছে আওয়ামী লীগকে নিয়ে। তাতে দিনে দিনে গরমিল হচ্ছে অনেক হিসাব। পরিবেশ হচ্ছে বেশ ঘোলাটে। নানা শঙ্কার ধ্বনি বাজছে সীমানার বাইরে। চলমান পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকবে কিনা…

Read More

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ ডিসেম্বর) সকালে এ তথ্য জানায় দুদক। এর আগে, ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম–দুর্নীতি হয়েছে।

Read More