Author: আন্তর্জাতিক ডেস্ক

গেলবার হজ হয়েছে জুনের মাঝামাঝি, সৌদিতে গ্রীষ্মের শুরু যখন। সেই গরমে ১৩ শতাধিক হজযাত্রী প্রাণ হারান। আর্দ্রতার সাথে মিলিত তাপ যে কতটা মরণঘাতি, তা প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা আর্দ্র তাপপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই মৃত্যুর সংখ্যা বাড়বে বলে তাদের আশঙ্কা। বিগত বছরগুলোর মধ্যে ২০২৩ সালের আগের উষ্ণতম বছরকে ছাড়িয়ে গেছে ২০২৪ যা এখন রেকর্ডে সবচেয়ে উষ্ণতম বছর। গ্রহটি দিন দিন উত্তপ্ত হওয়ার সাথে সাথে শুষ্ক সৌদি আরবসহ অনেক জায়গায় আবহাওয়া ও জলবায়ু আরও আর্দ্র হয়ে উঠছে। ১৯৭৯ সাল থেকে, চরম আর্দ্র তাপের সময় বিশ্বব্যাপী ফ্রিকোয়েন্সির দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা প্রাণঘাতী ঘটনার সম্ভাবনা বাড়িয়েছে। হজ করতে হলে প্রতিদিন ৬ থেকে ২১…

Read More

ঢাকা : রাজধানীতে যারা চাঁদাবাজি করছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে তালিকা ধরে গ্রেফতার শুরু হবে। শেখ সাজ্জাত আলী বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা…

Read More

ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠ সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন বেশ সক্রিয়। তারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। তারেক রহমানের নির্দেশে বগুড়া-৫ সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। শেরপুর-ধুনট উপজেলা নিয়ে বগুড়া-৫ সংসদীয় আসন। এ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলেও দল বিরোধী কর্মকাণ্ডের কারণে তারা নমিনেশন পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন। আগামী…

Read More

আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমাটি অগ্রিম বুকিং থেকে বক্স অফিস পর্যন্ত একের পর এক বাজিমাত করছে। মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে বহুল আলোচিত এই চলচ্চিত্রটি। সকলেই যখন এই ছবিটি নিয়ে মেতে উঠেছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লো শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের একটি পোস্ট। ওই পোস্টে পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিলেন জাহ্নবী। ‘পুষ্পা টু’-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমাকে এই মুহূর্তে ফিকে বলা চলে। এরই মধ্যে ২০১৪ সালের ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’ পুনরায় মুক্তি পেলেও ভারতে কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে ছবিটি। জানা গেছে, আল্লু অর্জুন এবং রাশমিকা অভিনীত…

Read More

ঢাকা : ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি শুরু হবে। আর এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে। রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান…

Read More

ঢাকা : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ শিগগিরই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ)। শুক্রবার (২৫ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করে যুক্তরাষ্ট্র-ভিত্তিক এ সংবাদমাধ্যম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল) ভয়েস অব আমেরিকাকে বলেছেন, আমরা আন্দোলন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি। প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্টে ছাত্র আন্দোলনের শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সরকারের পতনের পর অনেক আওয়ামী লীগ নেতা গ্রেফতার এবং বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগে পালিয়েছেন। এছাড়া হামলার ভয়ে ‘আন্ডারগ্রাউন্ডে’…

Read More

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৪: যে আইনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার সেই একই আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করল অন্তর্বর্তীকালিন সরকার। ওই আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ছাত্রলীগ নিষিদ্ধের একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। প্রায় ৭৬ বছরের ইতিহাসে এই প্রথম নিষিদ্ধ হলো ছাত্রলীগ। প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা…

Read More

ঢাকা : বাবা ছিলেন আওয়ামী লীগের নেতা, অথচ বিপরীত ধারার দল গঠনের কাজটিতে নেমেছিলেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মহাসচিব হয়ে বিএনপি গোছানোর কাজটি তিনিই করেছিলেন। দলটি থেকে এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, শেষে রাষ্ট্রপতির পদেও বসেছিলেন। কিন্তু সেই দলের সিদ্ধান্তেই রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে হয়েছিল তাকে। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী দুই দশক আগে দলছুট হওয়ার পর বিকল্প ধারার সভাপতি হিসাবে ৯২ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। ২০০২ সালের ২১ জুন বঙ্গভবন থেকে বিদায় বেলায় তিনি বলেছিলেন, সরকারের সঙ্গে তার বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি পদে তার দায়িত্ব পালনের মেয়াদ ছিল মাত্র ২১৯ দিন। রাষ্ট্রপতিদের মধ্যে খন্দকার…

Read More

খাগড়াছড়ি : এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর খাগড়াছড়িতে আবার সংঘর্ষ বেধেছে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। আগের সহিংসতার তদন্ত চলার মধ্যে মঙ্গলবার খাগড়াছড়িতে আবার সংঘাত ঘটল। নিহত আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং মেইনটেন্যান্সের ইন্সট্রাক্টর ও সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। বাঙালি এই শিক্ষকের বিরুদ্ধে পাহাড়ি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা ছিল। সেই মামলায় খালাস পেয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার পর তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। এরমধ্যে মঙ্গলবা (০১ অক্টোবর) আবার আরেক ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগ…

Read More

ঢাকা : বাংলাদেশের অর্থনীতিতে আগস্টের ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহে গতি দেখা গেছে। সেপ্টেম্বরেও ২০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে। যার ওপর ভর করে ঠেকানো গেছে রিজার্ভের পতন। দেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক হিসেবে ধরা হয় বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভকে। যার অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত রেমিটেন্স প্রবাহের সাপ্তাহিক তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২৪০ কোটি ৪৮ লাখ (২ দশমিক ৪০ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন। একক মাসের হিসাবে যা তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরের রেমিটেন্স এর আগের বছরের একই মাসের তুলনায়…

Read More