Author: ক্রীড়া ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দিনকে দিন এই আসরকে আরও জনপ্রিয় করতে নতুন নিয়মকানুন যুক্ত করেছিল আইপিএল কর্তৃপক্ষ। তবে সেসব নিয়মই উল্টো গলার কাঁটার মতো হয়ে দাঁড়িয়েছে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার ভিত্তিতে কিছু নিয়মে আসতে পারে পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠকে বসেছিল আইপিএল কর্তৃপক্ষ। মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইমপ্যাক্ট প্লেয়ার থেকে শুরু করে আইপিএলের মেগা নিলাম, বিদেশি ক্রিকেটার, পুরনো ক্রিকেটারদের রিটেইন করাসহ বেশ কিছু ব্যাপারে আলোচনা হয়েছে। তবে কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠক শেষে বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, আইপিএলের নতুন বিধিমালা প্রণয়নের আগে আলোচনা ও মূল্যায়নের জন্য সুপারিশগুলো…

Read More

ঢাকা : আবারও বন্ধ করা হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে এবার পুরোপুরি নয়, শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পরে ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (০২ আগস্ট) দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে সময় লাগে বলে…

Read More

ঢাকা: জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। দীর্ঘ দিন ধরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। অবশেষে এখন সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হলো। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং তাদের সংশ্লিষ্ট সব সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না।…

Read More

ঢাকা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (০১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করে গঠিত তদন্ত কমিশনের অপর দুই সদস্য হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। কমিশন তদন্ত কাজ শেষ করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে দেশের বিভিন্ন স্থানে…

Read More

ঢাকা : কোটাপ্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় ৫ জুলাই। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে ১৫ জুলাই থেকে। প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামে ছাত্রলীগ ও দলীয় সমর্থকেরা। পরে নামানো হয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে। এখন পর্যন্ত এ ঘটনায় ২১২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। শুরু থেকেই আলোচনায় বসলে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হতো বলে মনে করেন দেশের বিশিষ্টজনেরা। অথচ সরাসরি আলোচনা না করে নীতিনির্ধারকদের নানা ধরনের মন্তব্যের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিভিন্নজনের করা মন্তব্য নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর। আবার কেউ কেউ আলোচনায় বসার কথাও বলেছিলেন। পুরো আন্দোলনের সময়ে নানাজনের মন্তব্য নিয়েই আজকের এই…

Read More

ঢাকা: অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে রাজনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে, ঠিক সেই সময় জামায়াত ইস্যুতে বিএনপির প্রকাশ্য বিভক্তি দেখা দিয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় গত ২৯ জুলাই সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে। আর এই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে আইন মন্ত্রণালয়। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির মধ্যে দুই ধরনের মতামত পাওয়া গেছে। বুধবার (৩১ জুলাই) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হল কি না তাতে তার কিছু…

Read More

ঢাকা: দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আগামী ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। এতে আরো বলা হয়, স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে…

Read More

যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন এলিভেন (৯/১১) সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায় মাথায় পেতে নিতে রাজি হয়েছেন তিনজন অভিযুক্ত ব্যক্তি। তবে এই জন্য বিচার শেষে তাদের মৃত্যুদণ্ড দেয়া যাবে না বলে শর্ত দিয়েছেন তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিউবায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি গুয়ান্তানামো কারাগারে খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আত্তাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাভিকে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রসিকিউশন মৃত্যুদণ্ড না চাওয়ার বিনিময়ে অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করবে। তবে এই প্রি-ট্রায়াল চুক্তির শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ায় প্রায় তিন…

Read More

হামাসপ্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা। হানিয়ার হত্যাকাণ্ডের পর গাজায় বর্তমানে ভয় এবং উদ্বেগ বিরাজ করছে। এই হত্যার ঘটনাটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং তাৎপর্যপূর্ণ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক উপলক্ষে তেহরান সফরকালে গুপ্ত হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হলে হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হয়। এদিকে হামাসের এক শীর্ষ কর্মকর্তা অঙ্গীকার করেছেন যে, হানিয়া হত্যার জবাব দেওয়া হবে। মুসা আবু মারজুক…

Read More

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) ইরানি মিডিয়ার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। ইরানি মিডিয়া অনুযায়ী, হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে। তবে কীভাবে নিহত হয়েছেন এখনো সেটা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন তিনি। এই বছর…

Read More