Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টানা তিনদিন হাজারের বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। এর ধারাবাহিকতায় সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের। মঙ্গলবার (০১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৪ জন। এর আগের দিন সোমবার ভর্তি হয়েছিল এক হাজার ১৫২ জন, রবিবার ভর্তি হয়েছিল এক হাজার ২২১ জন। সেদিনই প্রথম চলতি বছরে একদিনে হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ১৪৪ জনকে নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা ছাড়াল…

Read More

ঢাকা : বাস্কেটবল কোচ সবুজ মিয়ার মন ভীষণ খারাপ। প্রতিদিন কোনও না কোনও খেলোয়াড় ফোন করে তাকে জিজ্ঞাসা করেন, “স্যার কবে আবার খেলা শুরু করবো?” ফোনের অন্য প্রান্তে নিশ্চুপ থাকেন সবুজ মিয়া। কোনও প্রশ্নেরই উত্তর দিতে পারেন না। সবুজ মিয়ার নিজেরও যেন জানা নেই দেশের স্থবির ক্রীড়াঙ্গনে কবে ফিরবে প্রাণচাঞ্চল্য! সেই কোলাহলমুখর ক্রীড়াঙ্গন দেখতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দেশে শেষ ক্রীড়া আয়োজন ছিল সিটি ব্যাংক প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। যশোরে অনুষ্ঠিত ওই টুর্নামেন্ট শেষ হয় গত ১৯ জুলাই। সেই থেকে দেশে কোনও ধরনের খেলা ছিল না টানা ৭৩ দিন! আন্দোলনের ভাষায় বললে ক্রীড়াঙ্গনে ‘কমপ্লিট শাটডাউন’ ছিল প্রায়…

Read More

গাজার দক্ষিণাঞ্চলে একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। হামাসের পরিচালিত সরকারী মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন শিশু এবং ৬ জন নারী ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই ভবনটিতে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ইসরাইলের দাবি, হামাস বেসামরিক স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। ঘটনাস্থলে রয়টার্সের ফুটেজে দেখা যায়, স্কুলের দেয়াল বিধ্বস্ত, আসবাবপত্র পুড়ে গেছে এবং ছাদে গর্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী সাঈদ আল-মালাহি জানান, মহিলারা…

Read More

নারায়ণগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় পোশাককর্মী বদিউজ্জামানকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) নিহত বদিউজ্জামানের স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। নিহত বদিউজ্জামান রংপুরের কাউনিয়া উপজেলার মাঝপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে। সে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম, মহানগর যুবলীগের সাধারণ…

Read More

চট্টগ্রাম : রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সদর দপ্তর সিআরবি ও পাহাড়তলীতে (সিসিএস ও কারখানা) টেন্ডার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। তারা হলেন, নগরীর খুলশী থানার যুবদলের আহ্বায়ক মো. হেলাল হোসেন প্রকাশ পিচ্চি হেলাল ও নগর যুবদলের সদস্য সাখাওয়াত কবির সুমন প্রকাশ ক্যাডি সুমন। তাদের প্রভাব খাটিয়ে দুই পরিবারে অপর সাত ভাই টেন্ডার নিয়ন্ত্রণে এরই মধ্যে ব্যবসায়ীদের মারধর ও অফিস থেকে বের করে দিয়েছেন। অথচ তারাই পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মিত ব্যবসা করেছেন। দলীয় পরিচিতি থাকলেও তাদের ব্যবসায় প্রভাব পড়েনি। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা অন্য ব্যবসায়ীদের রেল অফিসে না আসার হুমকি দিচ্ছেন। এতে ব্যবসায়ী ও…

Read More

ঢাকা : বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে থাকা সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সারা বাংলাদেশে সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তারা বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আগামী ৬০ দিন পর্যন্ত তারা এই ক্ষমতার অধিকারী থাকবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১২ (১) ও ১৭ ধারা অনুসারে সারাদেশে ৬০ দিনের জন্য এই প্রজ্ঞাপন কার্যকর থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সকাল সন্ধ্যাকে জানান, সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে তারাও জেনেছেন। সরকারি…

Read More

সংবিধান ভঙ্গের দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালতের এমন রায়ের কারণে আরো রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়লো থাইল্যান্ড। রায়ে আদালত বলেছেন, থাভিসিন সংবিধান ভঙ্গ করেছেন। এ কারণে তিনি আর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন না। গত সপ্তাহে দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল প্রোগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করেছে একই আদালত। দলটির নেতাদের রাজনীতি থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছে এ রায়ে। আদালতের ৯ বিচারকের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তারা বলেছেন, তিনি জেনেশুনে একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। আদালতের এ রায়ের ফলে ক্ষমতাসীন ফিউ থাইয়ের নেতৃত্বাধীন…

Read More

ঢাকা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। রাজধানীর উত্তরা এবং হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় হঠাৎ করেই ঘোলাটে হয়ে উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তবে শুক্রবার (০২ আগস্ট) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠে ছিল বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহল। দিনে কারফিউ না থাকায় সেনাবাহিনীর সদস্যদের সতর্ক ও সশস্ত্র অবস্থায় থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের শীর্ষ মহল থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে। এরই মধ্যে পুলিশ, র‌্যাব এবং আনসার সদর দপ্তর থেকে সবগুলো ইউনিটে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সর্বোচ্চ সতকর্তামূলক ব্যবস্থা নিতে ইউনিট…

Read More

বাংলাদেশে গণতন্ত্র ও অবনতিশীল মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ২২ জন সদস্য। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এক চিঠি দিয়েছেন তাঁরা। শুক্রবার (০২ আগস্ট) কংগ্রেসের উভয় কক্ষের আইনপ্রণেতাদের লেখা এ চিঠি ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি তাঁর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছেন। এ চিঠি লেখায় নেতৃত্বদানকারী আইনপ্রণেতাদের মধ্যে এডওয়ার্ড জে মার্কি ছাড়াও আছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য জিম ম্যাকগভার্ন ও বিল কিটিং। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশজুড়ে বিক্ষোভকারী শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীন দেশটিতে মানবাধিকার…

Read More

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। এছাড়া আহত হয়েছেন আরও দুই শতাধিক। শুক্রবার (২ আগস্ট) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৩০ জুলাই রাত ৩টা ৪০ মিনিটের দিকে কেরালার ওয়েনাদ জেলার মেপ্পাদি, মুন্দাকাল টাউন ও চুরালমালায় তিন দফা ভূমিধস হয়। সেতু ধসে পড়ায় এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্যান্য জেলার সঙ্গে অঞ্চলটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা ছাড়াও ভারী বর্ষণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজ্যের চার জেলা ওয়েনাদ, কোঝিকোড়, মালাপ্পুরম ও কান্নুরে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী…

Read More