Author: বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফরে চীনের ঋণ প্রস্তাব নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় বাংলাদেশ বেশ কয়েকটি বড় প্রকল্পের ঋণ ছাড়াও চীনের কাছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইতে পারে। ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৭টি প্রকল্প বাস্তবায়নে চার বছরের জন্য দুই হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অর্থের দিক দিয়ে যা ছিল দ্বিপাক্ষিক অংশীদারির প্রতিশ্রুত হিসেবে সবচেয়ে বড় পরিমাণ। বাংলাদেশ এমন এক সময়ে চীনা অর্থায়নের প্রত্যাশা করছে, যখন পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার চাপের মুখে…

Read More

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপে জয় পেয়েছে মারিন লো পেনের কট্টর ডানপন্থি অভিবাসনবিরোধী দল ন্যাশনাল র‌্যালি ও তার মিত্ররা। রোববার (৩০ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তাদের জোট ৩৩ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্সের বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট। তারা পেয়েছে ২৮ শতাংশ ভোট। আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদার-মধ্যপন্থি এনসেম্বল জোট পেয়েছে ২০ শতাংশ ভোট। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বাধীন এই জোটে আছে তার দল রেনেসাঁ, ডেমোক্রেটিক মুভমেন্ট, হরাইজন্স, অ কুমা ও প্রগ্রেসিভ ফেডারেশন। এর আগে একাধিক সংস্থার বুথফেরত জরিপে দেখা গেছে, মারিন লো পেনের ন্যাশনাল র‌্যালি ও তার মিত্ররা ফ্রান্সের পার্লামেন্টের বেশিরভাগ আসনে প্রথম…

Read More

বড় টুর্নামেন্ট এলেই ইংলিশ সমর্থকরা গাইতে থাকেন, ‘ইটস কামিং হোম’। মানে ফুটবল শিরোপা তার আঁতুরঘরে ফিরছে। বাস্তবতা হচ্ছে ১৯৬৬ সালের বিশ্বকাপের পর আর ঘরে ফিরেনি কোনও শিরোপা। এবারের ইউরোয় তো শিরোপা নয়, উপক্রম হয়েছিল ইংল্যান্ডেরই ঘরে ফেরার। ইউরোর শেষ ষোলোর ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের চতুর্থ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল স্লোভাকিয়া। তখনই জুড বেলিংহামের বাইসাইকেল কিকে গোল। ম্যাচে ফিরে নাটকীয় সমতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। হতচকিত স্লোভাকিয়াকে স্তব্ধ করে শুরুতেই গোল করে বসেন হ্যারি কেইন। ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। শেষ আটে তারা মুখোমুখি হবে ইতালিকে বিদায় করে দেওয়া সুইজারল্যান্ডের। ম্যাচ শেষে…

Read More

সিলেট ও সুনামগঞ্জে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু সন্তানসহ প্রাণ গেছে চারজনের। এসব ঘটনায় আহত হয়েছে ছয়জন। রোববার (৩০ জুন) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন এবং সুনামগঞ্জে এক দুর্ঘটনায় নিহত হন আরেকজন। স্ত্রী সন্তান নিয়ে নরসিংদী থেকে সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে এসেছিলেন দেলোয়ার হোসেন। বেড়ানো শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় তার স্ত্রী ও সন্তানের। ভ্রমণের আনন্দ নিমিষেই রূপ নেয় বিভীষিকায়। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর জানান, নরসিংদী সদর উপজেলার দেলোয়ার হোসেন রোববার সকালে সিলেট শহর থেকে…

Read More

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৩০। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২২৪ জন আহত হয়েছেন। রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৩৪ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও ৮৬ হাজার ৮৫৮ জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪০ জন নিহত এবং আরও ২২৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও…

Read More

কোপা আমেরিকায় আজ পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে এর আগের ম্যাচে খেলতে নেমে পায়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এ কারণে আজকের ম্যাচে একাদশে নেই তিনি। একই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে ডাগ আউটে দাড়াতে পারেননি কোচ লিওনেল স্কালোনিও। তবে প্রধান কোচ এবং মেসি না থাকলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি আলবিসেলেস্তেদের। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে আজ জোড়া গোল করেছেন লাওতারো মার্তিনেজ। আর তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আলবিসেলেস্তেদের। এ কারণে আজ মেসি ছাড়াও একাদশে ছিলেন না রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক…

Read More

ঢাকা : সারাদেশে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সাধারণ শিক্ষাবোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। এবার প্রায় সাড়ে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। এরমধ্যে ছাত্র সংখ্যা ৭…

Read More

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গতকাল আইসিসি টি-টোয়েন্টী বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল রোহিত শর্মার দল। জবাবে ব্যাট করতে নেমে জয়ুএর আশা জাগিয়েছিল প্রোটিয়ারা। তবে হেইনরিখ ক্লাসেন আউট হওয়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় এইডেন মার্করামের দল। শেষ পর্যন্ত ম্যাচটি ৭ রানে জিতে নেয় রোহিত-কোহলিরা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর দীর্ঘ ১৭ বছর কেটে গেলেও এ ফরম্যাটে চূড়ান্ত সাফল্য পায়নি দলটি। অবশেষে অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে এলো সির আকাঙ্ক্ষিত সেই দিন। একই সঙ্গে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১৩ বছর পর ফের বিশ্বকাপ…

Read More

ঢাকা : ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ জুন) থেকে। গত ২ এপ্রিল এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এদিকে শিক্ষাবোর্ডগুলো চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো— ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে; ২. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে; ৩.…

Read More

ভারত নাকি দক্ষিণ আফ্রিকা। শিরোপা ছুঁয়ে দেখা থেকে কয়েক হাত দূরে দুটি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতবে কোন দল? ক্রিকেট বিশ্বে সর্বত্রই একই আলোচনা। দুটি দলই সাফল্যের জন্য করছে দীর্ঘ অপেক্ষা। সেই ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। আর দক্ষিণ আফ্রিকা তো জিতেনি কোনও ফরম্যাটের বিশ্বকাপই। এবার দুটো দলই কোনও ম্যাচ না হেরে ফাইনালে কোয়ালিফাই হয়েছে। ফাইনাল ম্যাচে সবার চোখের সমানে, মাঠের লড়াইয়ের ভেতর থাকে অন্য আরেক লড়াই। সেই লড়াইয়ে যে দল এগিয়ে থাকবে, বিশ্বকাপে চুমু দেবে তারাই। এমন ৫টি লড়াই গড়ে দিতে পারে আজকের ফাইনালের ভাগ্য। রোহিত শর্মা-মার্কো ইয়ানসেন সুপার এইটে অস্ট্রেলিয়ার পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক…

Read More