Author: বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকা : শুরুর দিকে কোটা সংস্কার আন্দোলন অহিংস ছিল। সরকারের পক্ষ থেকে কোনো বাধাও দেয়া হচ্ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর চীন সফর শেষে করা সংবাদ সম্মেলনের পর থেকে আন্দোলনের মোড় ঘুরতে শুরু করে। প্রধানমন্ত্রীর মুখে ‘রাজাকার’ শব্দের অপব্যাখায় ফুঁসে উঠে কোটা আন্দোলনকারীরা। এরই মধ্যে আন্দোলনে ঢুকে পড়ে জামায়াত-শিবিরের প্রশিক্ষিত বাহিনী। যানবাহন ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। শুরু হয় সহিংসতা। টানা দুই দিনে তা ভয়াবহ রূপ ধারণ করে। আর এসবের পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বেফাঁস কথাবার্তা। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনটি সহিংসতায় রূপ নেওয়ার পেছনে সরকারের দায়িত্বশীল কারও কারও বক্তব্যকে উসকানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী…

Read More

আনন্দলোক প্রতিবেদক: চলে গেলেন সংগীতশিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি সংক্রমিত হয়। গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, লাইফ সাপোর্টে রাখা হয়। এ অবস্থায়ই চলে গেলেন মৃত্যুর ওপারে এই সংগীতশিল্পী। গত শতাব্দীর ৯০-এর দশকে ব্যান্ড সংগীত যখন তুমুল আলোচনায়, তখন ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে সংগীতাঙ্গনে হাজির হন শিল্পী জুয়েল। আইয়ুব বাচ্চু সুরে প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশ হয় ১৯৯৩ সালে। প্রথম…

Read More

ঢাকা: দেশে দিনদিন অনলাইন ব্যবসার প্রসার ঘটেছে। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ক্রেতা যুগিয়েছেন হাজার হাজার ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তা। আবার ঘরে বসেই পণ্য পাওয়ার সুবিধা নিতে অনলাইনে কেনাকাটা বাড়িয়েছেন ক্রেতারাও। সব মিলিয়ে দেশের ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশ ফেসবুক ও ইউটিউবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় অনলাইন ব্যবসা করেন এমন উদ্যোক্তারা বড় ধরনের ধাক্কা খেয়েছেন। টানা ৫ দিন পর ব্রডব্যান্ড এবং ১০ দিন পর মোবাইল ইন্টারনেট এলেও এর ধীরগতি ভোগাচ্ছে উদ্যোক্তাদের। এছাড়া ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলো এখনো চালু হয়নি। ভিপিএন দিয়ে বিকল্প উপায়ে কেউ কেউ ফেসবুক চালালেও তাতে কাঙ্ক্ষিত রিচ হচ্ছে না।…

Read More

ঢাকা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সংঘর্ষ-সহিংসতায় যে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে, তার দায় প্রধানত সরকারের বলে মন্তব্য করেছেন এ ঘটনায় ক্ষুব্ধ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ৭৪ জন নাগরিক। সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর গত ১৬ জুলাই থেকে পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আর্শীবাদপুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজীরবিহীন দমন-পীড়নের তাণ্ডব চালিয়েছে। শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল যেমন রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে, তেমনি বিরোধী পক্ষও ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা…

Read More

একই রকম কাজ করতে হচ্ছে প্রতিদিন; অনেকটা একঘেয়েমিতে হাঁপিয়ে উঠছেন হয়তো। সবকিছু মনে হয় পানসে, ভালো লাগছে না। কখনও নিজেকে মনে হয় বিচ্ছিন্ন। নিঃসঙ্গতা জেঁকে ধরছে, অনেকের মধ্যে থেকেও মনে হয় পাশে কেউ নেই। কারো সঙ্গে আড্ডা দিতেও মন চায় না। স্বজনদের এড়িয়ে চলতে ইচ্ছে হয়। তাদের সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। এমন পরিস্থিতি নিয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ক্লান্তি, অবসাদ আর হতাশা যখন মনজুড়ে থাকে, তখন এর থেকেই বিচ্ছিন্নতাবোধ সৃষ্টি হয়। মন বিষণ্ণ হয়ে থাকে। কোনো কিছুতেই উৎসাহ পাওয়া যায় না। যেভাবে কমতে পারে এমন বিষণ্ণতা ক. যখনই মন খারাপ হবে, তখন সব কাজ ছেড়ে কিছু সময়ের জন্য একমনে…

Read More

ঢাকা : চলতি বছর মাধ্যমিক বিদ্যালয় সনদ (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়েছে তাদের শিক্ষকেরা। গেল শনিবার (০৬ জুলাই) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে মাসুদ ইংলিশ একাডেমি, মেহেদী কেমিস্ট্রি একাডেমি এবং নূর স্যার ফিজিক্স-এনএসপি। আয়োজকরা জানিয়েছে, বিকেল তিনটায় ভেন্যুর দ্বার আনুষ্ঠানিকভাবে খোলা হয়। তবে দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা আসন গ্রহণ শুরু করে। সোয়া তিনটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মিলনায়তন। অনুষ্ঠানে ওই তিন শিক্ষকের কাছে পড়ুয়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে কাঠামোগত নির্দেশনা এবং সহায়তার গুরুত্ব তুলে ধরেন তাদের শিক্ষকেরা।…

Read More

ঢাকা : এবছর দেশে ডেঙ্গুর বিস্তার যতই হোক না কেন, আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এর কারণ হিসাবে তারা বলছেন, এইডিস মশাবাহিত এই রোগে গত কয়েক বছরে অনেকে আক্রান্ত হয়েছিলেন। ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে বলে আবার আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকিও বেশি। ডেঙ্গুতে মৃত্যুর হার বাংলাদেশে এমনিতেই বেশি বলে জানালেন অধ্যাপক ডা. কাজী তরিকুল ইসলাম, যিনি ডেঙ্গু বিষয়ক চিকিৎসার জাতীয় নির্দেশিকার প্রধান সম্পাদক। ডা. তরিকুল বলেন, “বিশ্বে ডেঙ্গুতে বাংলাদেশে মৃত্যুহার সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি রোগী যে দেশে, সেই দেশেও এত মুত্যু নেই।” ডেঙ্গু কতটা ভয়ানক হতে পারে, তা ২০২৩ সালেই দেখেছে বাংলাদেশ। গোটা বছরে ৩…

Read More

নাম তার রাম বাহাদুর বোমজন। ‘লিটল বুদ্ধ’, ‘বুদ্ধের অবতার’ সহ নানা নামে ডাকা হতো তাকে। হৈ চৈ ফেলে দিয়েছিলেন সারাবিশ্বে। তাকেই নেপালের একটি আদালত শিশু ধর্ষণের ঘটনায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০০৫ সালে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলেন বোমজন। তখন তার বয়স ছিল ১৫ বছর। প্রায় ১০ মাস ধরে নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঘন জঙ্গলে ধ্যান করেন তিনি। ১০ মাস ধরে পানীয়-খাবার কিছুই খায়নি নেপালের রত্নাপুরী শহরের বাসিন্দা বোমজন- এমন কথা রটে যাওয়ার পর রাতারাতি তাকে ঘিরে নানা কাহিনী গড়ে উঠতে শুরু করে। বোমজনকে বহু মানুষ গৌতম বুদ্ধের পুনর্জন্ম মনে করতে শুরু করেন। তাকে ঘিরে নির্মাণ শুরু হয় একাধিক আশ্রমের। সেসব আশ্রমে ভক্তের সমাগম…

Read More

ঢাকা : কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখা ও শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ এবার শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন পণ্যের জাতীয় মান সংস্থা বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। সোমবার (১ জুলাই) শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। বিএসটিআই মহাপরিচালকের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন সূচকে শিল্প মন্ত্রণালয়ের ১২টি দপ্তর-সংস্থার মধ্যে শুদ্ধাচারে এসএম ফেরদৌস আলম প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দপ্তর-সংস্থার…

Read More

ঢাকা : ‘দায়িত্বশীলদের দৈনিক’ শিরোনামে প্রকাশিত দেশের অন্যতম আলোচিত পত্রিকা দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও কথাসাহিত্যিক মোস্তফা মামুন। তিনি এতদিন দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। ভারপ্রাপ্ত সম্পাদকের আগেও তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সোমবার (১ জুলাই) রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও পত্রিকাটির প্রকাশক মাহির আলী খাঁন রাতুল আনুষ্ঠানিকভাবে মোস্তফা মামুনকে সম্পাদক হিসেবে দায়িত্ব তুলে দেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন বরেণ্য সাংবাদিক মোস্তফা মামুনকে সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় দেশ রূপান্তরের সাংবাদিকরা রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। নতুন দায়িত্ব পাওয়ায় মোস্তফা মামুনকে সবাই শুভেচ্ছা জানান। মোস্তফা মামুনের জন্ম মৌলভীবাজারের কুলাউড়ায়। বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান।…

Read More