Author: ডিডিপি ডেস্ক

বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে ঢাকা-নয়াদিল্লি একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ-ভারত উভয় দেশের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়ে আমরা সম্মত হয়েছি। শনিবার (২২ জুন) দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সামনে এক যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্কের সম্পূর্ণ বিষয় যার মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও বাণিজ্যের বিষয়টি উল্লেখযোগ্যভাবে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘উভয় দেশই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে…

Read More

বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙ্গে বিয়ের মাইক্রোবাস খালে পড়ে গেছে। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। উদ্ধার কাজ চলমান। শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়ন এবং ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে হলদিয়া হাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। এখন পর্যন্ত স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ…

Read More

ভারতের তামিল নাডুর কাল্লাকুরিচিতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় মদ সরবরাহকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। পুলিশের ধারণা, কাল্লাকুরিচি জেলার করুণাপুরম গ্রামে চিন্নাদুরাই নামের এক ব্যক্তি এ বিষাক্ত মদ সরবরাহ করেছেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষাক্ত মদপানকারী ৮৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। আর তাদের মধ্যে অনেকের অবস্থাই দিন দিন অবনতির দিকে যাচ্ছে । যার ফলে প্রতিদিনই করুণাপুরম গ্রাম থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার জেলা কালেক্টর প্রশান্ত বলেছেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে হয় দাহ করা হয়েছে নয়তো কবর…

Read More

ঢাকা : বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া, বোড়া বা উলুবোড়া) দেখা যাওয়ার সাম্প্রতিক প্রতিবেদন এবং জনসাধারণের উদ্বেগ সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অবগত। এ প্রেক্ষিতে জননিরাপত্তা এবং জনকল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও মনে রাখা গুরুত্বপূর্ণ– মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। রাসেলস ভাইপার সাধারণত নীচুভূমির ঘাসবন, ঝোঁপজঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায়…

Read More

ঢাকা : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন। সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক হারুন হাবীব মঙ্গলবার (১৮ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনি (সফিউল্লাহ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন, পরিবারের পক্ষ থেকে আমাদের বিষয়টা জানানো হয়েছে।’ প্রায় ৯০ বছর বয়সী সফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। জানা গেছে, কে এম সফিউল্লাহ গত ১০ জুন হাসপাতালের অফিসার্স কেবিনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে তাকে এইচডিইউতে স্থানান্তর…

Read More

ঢাকা : খ্যাতিমান কবি অসীম সাহা মারা গেছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল চারটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। তিনি পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মালেক মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন অসীম সাহা। তার পৈতৃক নিবাস মাদারীপুর জেলায়। অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯…

Read More

ঢাকা : দাম কম হওয়ার কারণে ২০১৯ সালে দেশে রেকর্ড পরিমাণ চামড়া নষ্ট হয়েছিল। গত কয়েক বছর সেই ধারা বজায় ছিল। তবে এবারের চিত্র শোনাচ্ছে আশার বাণী। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ চামড়া আড়তে জায়গা করে নিয়েছে। ১৫ শতাংশ ঈদের দ্বিতীয় দিন এবং বাকি ৫ শতাংশ আড়তে ঠাঁই পাবে ঈদের তৃতীয় দিন। মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয়দিন রাজধানীর পোস্তা এলাকা ঘুরে দেখা যায়, চামড়া সংগ্রহের ব্যস্ততা কেটেছে। পুরান ঢাকার চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দিনই চামড়া সংগ্রহ করে তাতে লবণ দিয়েছেন তারা। ঈদের দ্বিতীয় দিন চামড়া আসার চাপ বেশ কম। ফলে অনায়াসেই নিজেদের কাজ করতে পারছেন আড়তদাররা। আড়ত…

Read More

শিয়ালদহের দিকে যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনের পেছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হওয়ায় এতো মানুষের হতাহতের ঘটনা ঘটে। বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রেল পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত তারা আটজনের মৃত্যুর তথ্য জানতে পেরেছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী একটি ট্রেন ধাক্কা নিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে কেটে মালবাহী ট্রেনের ইঞ্জিন বের…

Read More

কুষ্টিয়া : কোরবানির গরু বিক্রি করে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়েছেন চার গরু ব্যবসায়ী। তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চক্রটি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যবসায়ীরা হলেন—ইউসুফ (৫০), আলাল (৩৭), জালাল (২২) ও জিন্নাহ (৩২)। তাদের সবার বাড়ি খোকসার ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এসব ব্যবসায়ীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রোববার (১৬ জুন) রাতে পাশাপাশি গ্রামের চার ব্যবসায়ী গরু বিক্রি শেষে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন। পথে তারা শসা কিনে খেয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে বাসটির চালক মোবাইলে অসুস্থ যাত্রীদের বাড়িতে যোগাযোগ করেন। রাত ১টার…

Read More

ঢাকা : গত কয়েক বছর কোরবানির ঈদে চামড়া নিয়ে কেঁদেছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। ফলে এবার কমেছে মৌসুমি ব্যবসায়ীর সংখ্যা। আবার আড়তদারের কাছে দাম পেতে শুরু করেছে কোরবানির গরুর চামড়া। সোমবার (১৭ জুন) ঈদের দিন রাজধানীর পোস্তায় দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে এসে ফিরছেন হাসিমুখে। তাদের একজন মো. আমির হোসেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মৌসুমি ব্যবসায়ী মো. আমির হোসেন এক ট্রাক চামড়া নিয়ে এসেছেন পোস্তায়। এবার গরুর চামড়া বিক্রি করে হতাশা নিয়ে ফিরতে হয়নি। আমির হোসেন বলেন, ‘দাম ঠিক আছে। ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দাম দিতাছে। সাইজ যেইটা ভালো, সেটা আর একটি বেশি দিতাছে।’ আমির হোসেন ছাড়াও বেশ কয়েকজন…

Read More