Author: ডিডিপি ডেস্ক

ঢাকা : টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় তিনি শপথ নেবেন। এদিকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নতুন সরকার গঠন হচ্ছে। সেই শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৮ জুন) ভারত যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার শপথ নেবেন মোদি। তবে, বৃহস্পতিবারের (৬ জুন) প্রতিবেদনে জানানো হয়, রোববার (৯ জুন) সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠান হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার…

Read More

ঢাকা : বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে মেগাস্টারে রূপান্তর করতে যাচ্ছে আসছে কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমা -এমনটাই মনে করছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের সব ঢেলে দিয়ে সিনেমাটির প্রচারণায় ব্যয় করছেন। অনেকের মতে, ‘তুফান’ সিনেমাটিই হতে পারে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। কারণ এই প্রথম ভারত-বাংলাদেশের তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’, প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই’ ও টালিগঞ্জের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস-এসভিএফ’ শাকিব খানের ‘তুফান’ সিনেমায় প্রযোজনা করছে। ‘তুফান’ ঘিরে দর্শক-শ্রোতাদের উন্মাদনা যেন কমছেই না। টিজার প্রকাশের আগে থেকেই এই উন্মাদনার পারদ উপরের দিকেই অবস্থান করছে! ইতিমধ্যে সিনেমাটির ‘লাগে উরাধুরা’…

Read More

কথায় আছে, সাফল্য অনেক প্রশ্ন ঢেকে দেয়, ব্যর্থতায় যা প্রকট হয়। ১০ বছর ধরে একের পর এক সাফল্য বিজেপির অভ্যন্তরের অনেক কিছু বাইরে আসতে দেয়নি। সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করায়নি, নরেন্দ্র মোদি ও অমিত শাহর সিদ্ধান্ত ও কাজের ধরনকে। এবার দলের আসন এক ধাক্কায় ৩০৩ থেকে ২৪০–এ নেমে আসা, সরকার গড়তে গিয়ে শরিকদের গুরুত্ব দেওয়া এবং উত্তর প্রদেশে মুখ থুবড়ে পড়া—এসবে দলের অভ্যন্তরীণ টানাপোড়েন ও কলহ প্রকাশ্যে চলে এসেছে। শুরু হয়েছে একে অন্যের প্রতি দোষারোপের পালা। উঠেছে নাশকতার অভিযোগও। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদির ওপর ইতিমধ্যেই কোনো কোনো মহল চাপ সৃষ্টি করেছে, যাতে নতুন সরকারে অমিত শাহ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব…

Read More

ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাফল্য নজর কেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একক প্রভাব খর্ব করে দারুণ সাফল্য পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট। সেই সঙ্গে এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন এ প্রজন্মের চার রাজনীতিক। ভোটের লড়াইয়ে জিতে আসা এই চারজন ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। বিহার, উত্তর প্রদেশ ও রাজস্থান থেকে জয় পেয়েছেন তাঁরা। চারজনের একটি জায়গায় দারুণ মিল, সবারই বয়স ২৫ বছর। জেনারেশন জেড–এর এই চারজন হলেন—পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, সম্ভাবী চৌধুরী এবং সঞ্জনা জাতভ। পুষ্পেন্দ্র সরোজ সমাজবাদী পার্টির সদস্য। উত্তর প্রদেশের কৌশাম্বি লোকসভা আসন থেকে ভোটের লড়াই নেমেছিলেন তিনি। শুরুতেই বাজিমাত করেছেন। ওই আসনে বিজেপির সংসদ সদস্য…

Read More

Dhaka, June 6, 2024 : Prime Minister Sheikh Hasina will travel to India on Friday (7 June) to attend the swearing-in ceremony of Indian Prime Minister Narendra Modi’s new cabinet. The invitation to attend the event was extended by PM Modi himself, according to a press release from the Prime Minister’s Office. Earlier on Wednesday (5 June) PM Hasina congratulated Narendra Modi on his party’s victory in India’s 18th Lok Sabha elections. In her congratulatory message, Hasina conveyed her heartfelt wishes on behalf of the people of Bangladesh and herself. “I extend my sincere congratulations on the decisive victory of…

Read More

ঢাকা : আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিকেল ৩টায় প্রস্তাবিত বাজেট পেশ করা শুরু করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ ৪১…

Read More

ইসরায়েলি বাহিনী মধ্য গাজার একটি জাতিসংঘ সংশ্লিষ্ট স্কুলে বোমাবর্ষণ করেছে। এই হামলায় গাজায় অন্যান্য জায়গা থেকে পালিয়ে আসা অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত ও আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ও গাজার শাসক হামাস আজ ভোরবেলায় সংঘটিত এই হামলার নিন্দা জানিয়েছে। সংগঠনটি এই হামলাকে ‘ভয়াবহ হত্যাযজ্ঞ’ বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। ওয়াফা আরও জানিয়েছে, গাজার অন্য অংশ থেকে পালিয়ে আসা হাজারো ফিলিস্তিনি নুসেইরাত শরণার্থী শিবিরের আল-সারদি স্কুলে আশ্রয় নিয়েছিল। এই স্কুলটি পরিচালণার সঙ্গে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন (ইউএনআরডব্লিউএ) যুক্ত রয়েছে। গাজার সরকারি…

Read More

এক্সিট পোলের জল্পনার অবসান ঘটিয়ে ভারতে ৪ জুন দিনভর ১৮তম লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। পুরাদস্তুর রাজনীতিকদের পাশাপাশি তারকাদের মেলা বরাবরই ভারতীয় রাজনীতির গ্ল্যামার ধরে রেখেছে। ফলাফল ঘোষণা শুরু হতেই সবার চোখ তারকা প্রার্থীদের দিকেও তাই; কেমন করলেন তারা এবার? মান্ডি জয়ী কঙ্গনা রানাউত রাজনীতি ডাক আগে ফিরিয়ে দিলেও এবার বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত বিজেপির টিকেট লুফে নিয়েছেন। হিমাচল কন্যার জন্য মান্ডি আসন রেখেছিল মোদীর দল বিজেপি। সোশাল মিডিয়া হ্যান্ডেলে কঙ্গনাও বারবার জানিয়েছেন পাহাড় ডিঙ্গিয়ে ভোটের প্রচারণার কাজ করার কথা। মান্ডি আসনে কঙ্গনার প্রতিপক্ষ কংগ্রেসের প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ও বর্তমান এমপি প্রতিভা সিং যুগলের ছেলে বিক্রমাদিত্য সিং। প্রথমবার…

Read More

ঢাকা : ধারণার চেয়েও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা নরেন্দ্র মোদী। আগের দুবার তিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়েছিলেন, তবে এবার এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা তার দল পায়নি। লোকসভার ৫৪৫ আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ২৭২টি আসন। কিন্তু বিজেপি পেয়েছে ২৪০টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অবশ্য সম্মিলিতভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়েছে। এনডিএ জোটের মোট আসন সংখ্যা ২৯৩টি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৩৫টি আসন। জিতলেও এই ফলাফল মোদীর জন্য একটি বড় আঘাত। এর আগে তিনি গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যত…

Read More

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৫৪২টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে ক্ষমতাসীন দল বিজেপি জয় পেয়েছে ২৪০টি আসনে আর কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে। সমাজবাদী পার্টি (এসপি) জয় পেয়েছে ৩৭টি আসনে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ২৯টি আসনে। ২২টি আসনে জয় পেয়েছে দ্রাভিদা মুন্নেত্র কাঝাগাম (ডিএমকে)। জনতা দল পেয়েছে ১২টি আসন। তেলেুগু দেশাম পেয়েছে ১৫টি আসন। শিব সেনা (এসএইচএসইউবিটি) ৮টি ও শিব সেনা (এসএইচএস) ৭টি আসন পায়। লোক জনশক্তি পার্টি পেয়েছে ৫টি আসন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম) পেয়েছে ৪টি আসন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে ৬টি আসন,…

Read More