Author: মিলার আলম, ঢাকা

‘রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হায়রে হায় বাংলাদেশ, বাংলাদেশ’ ১৯৭৪-৭৫ সালে আজম খানের গাওয়া এই গানটি বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের, বিশেষ করে তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নেয়। ‘বাংলাদেশ’ শব্দটি এতটা হতাশা নিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোনও গানে বোধহয় উচ্চারিত হয়নি। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে সংকট কাটিয়ে নতুন একটি জাতি গঠনের যে সংকুলতা সেটিই যেন এই গানে প্রকাশ পেয়েছে বারবার। মূলত স্বপ্নভঙ্গের এই গানের মধ্য দিয়েই আজম খানের উঠে আসা। গানের কথায় এতটা মর্মস্পর্শী ছোঁয়া তখনই থাকে যখন নিজ থেকে এ কথাগুলো অনুভব করা হয়। আজম খান সেটি করতে পেরেছিলেন। ১৯৭২ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে…

Read More

ভারতে গত দেড় যুগেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ রাজ্যকে করায়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি; আর এক্ষেত্রে রণকৌশল হিসেবে রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনগুলো দখলে বিশেষ মনযোগী দলটির হাইকমান্ড। তবে বিজেপির গত দেড় যুগের এই নিবিড় প্রচেষ্টায় কাজের কাজ তেমন হচ্ছে না। গত ১০ বছরে রাজ্যে যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটিতেই ভূমিধস জয়ের ঘোষণা দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ হেভিয়েট প্রার্থী জয় পেয়েছে। মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনায় লাখ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে জয়ের পথে।লোকসভা নির্বাচনেও এবার মডেল হয়ে উঠল ডায়মন্ড হারবার। কারণ দুপুর ৩টে বেজে ১০ মিনিটের হিসেবে সেখানে ৭ লক্ষ ১ হাজার ৫৬৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের…

Read More

মালয়েশিয়া : দীর্ঘ দিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ে পর্যাপ্ত গাড়ি চালকের অভাব রয়েছে। এতে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অথচ দেশটিতে গাড়ি চালানোয় দক্ষ এবং মালয় ভাষায় পারদর্শী বাংলাদেশির সংখ্যা নেহাত কম নয়। হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা বাংলাদেশ থেকে নিজেদের পরিচিত ব্যক্তিদের গাড়ি চালক হিসেবে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন। যদিও বাংলাদেশ থেকে গাড়ি চালক নিয়োগ দিয়ে মালয়েশিয়ায় অত্যন্ত পাঠানো ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ব্যাপার। জানা গেছে, মালয়েশিয়ায় দূতাবাস কর্মতর্তাদের শ্রমিক সংক্রান্ত জরুরি প্রয়োজনে ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন, কনস্যুলার সেবাসহ নানান কাজ বাইরে যেতে হয়। কিন্তু গাড়ি চালক না থাকায় এসব স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে সেবা প্রত্যাশী প্রবাসীদের…

Read More

ঢাকা : চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সংসদ আনোয়ারুল আজিম আনারের মরদেহ গুমের ঘটনায় সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। আটক সিয়াম সংসদ সদস্য আনারের হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন। তিনি মরদেহ গুমের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে সিয়ামকে আটকের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আনার হত্যার তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১৩ মে কলকাতায় সংসদ সদস্য আনার…

Read More

ঢাকা : ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) এক মাস পিছিয়ে দেওয়ার যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া বলে দাবি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা। বোর্ড জানিয়েছে, আগামী ৩০ জুনই এইচএসসি পরীক্ষা হবে। সেজন্য ভুয়া খবরে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার (১ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা…

Read More

মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশের নাগরিকদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা চালু করবে। বাংলাদেশ স্যোশাল ক্লাব, ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাত দিয়ে বুধবার (২৯ মে) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে– পারিবারিক ভিসা, গালফ সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য দর্শনার্থী ভিসা, চিকিৎসকদের ভিসা, প্রকৌশলীদের ভিসা, নার্সদের ভিসা, শিক্ষকদের ভিসা, হিসাব রক্ষকদের ভিসা, বিনিয়োগকারীদের ভিসা ও সব ধরনের সরকারি ভিসা। ২০২৩ সালের ৩১ অক্টোবর সব ক্যাটাগরিতেই বাংলাদেশের নাগরিকদের নতুন ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দেয় রয়্যাল ওমান পুলিশ। একইসঙ্গে বিশ্বের সব দেশের নাগরিকদের সব ধরনের পর্যটন, দর্শনার্থী ও কর্মী ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই…

Read More

উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত রাস্তা-বাঁধ মেরামত শুরু হয়েছে।” বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কালাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।” এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে মঞ্চে উপস্থিত হন। গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত…

Read More

রাজধানীর বাড্ডায় একটি ভবনে ‘গ্যাস লিকেজ থেকে’ বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা ভবনের নিচ তলায় এই বিস্ফোরণ ঘটে। নিহত সুলাইমান স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন বলে জানা গেছে। এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও একজনকে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একজন পুরুষ নিহত ও একজন আহত হয়েছেন। তিনি জানান,…

Read More

ঢাকা : ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের বিশেষ সহায়তার মাধ্যমে আত্ননির্ভরশীল করে গড়ে তুলতে একটি প্রকল্প হাতে নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ও ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট (বাস্তব)। আগামি ৫ বছরে মহেশখালির উপকুলবর্তী ক্ষতিগ্রস্থদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা সংস্থা দুটির। বুধবার (২৯ মে) মহেশখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) প্রকল্পের শুভ উদ্বোধন ও প্রকল্প অবহিতকরন কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও বাস্তব-ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে ধারণা দেয়া হয়। কর্মশালায় প্রধান…

Read More

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে বর্তমানে কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। তদন্তের জন্য নিউটাউনের অভিজাত সঞ্জিভা গার্ডেনসে প্রবেশ করে ডিবির দলটি। জানা গেছে, ডিবি প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতাস্থ বাংলাদেশ উপ-কমিশনের (কাউন্সেলর) আলমাস হোসেনও ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন আব্দুল আহাদ, সাহেদুর রহমান এবং সাহিন ব্যাপারী। সোমবার (২৭ মে) সকাল ১০টা ৪০ মিনিটে নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বের হয় প্রতিনিধি দলটি। এর আগে রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিবির তদন্তকারী দলটি কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখান…

Read More