Author: ক্রীড়া ডেস্ক

২০১২ সালের পর ২০১৪- আইপিএলের এই দুটি আসরে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। দু’বারই কেকেআরের শিরোপা সঙ্গী ছিলেন সাকিব আল হাসান। ৮ বছরের ব্যবধানে তৃতীয় শিরোপা জিতলো কলকাতা। সাকিবকে ছাড়া যা প্রথম শিরোপা শাহরুখ খানের দলের। আজ চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কলকাতা। এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিংয়ে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে মাত্র ১১৩ রানে গুড়িয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ভেঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজ ঝড়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা। ১১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলকাতার শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় নাইট…

Read More

ঘূর্ণিঝড় ‘রিমাল’ দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে মহাবিপদসংকেত কমিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি -১৯ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঘটিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এমন অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত…

Read More

ঢাকা : সাবেক পুলিশপ্রধান (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে গত ২৩ মে বেনজীরের নামে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কক্সবাজারের ৮৩টি দলিলে বিভিন্ন স্থাবর সম্পদ ক্রোক ও ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন একই আদালত। দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. হাফিজুল ইসলামের আবেদন করেন। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের…

Read More

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য দিয়েছেন। আবহাওয়াবিদ বলেন, শনিবার সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে পড়তে শুরু করবে। মধ্যরাত থেকে পুরোপুরি প্রভাব শুরু হতে পারে। সেজন্য চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে। এদিকে শনিবার (২৫ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৭) বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরদিকে অগ্রসর হয়ে একই এলাকায়…

Read More

ঢাকা : সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দেন। বৃহস্পতিবার (২৩ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আদালতে দেওয়া আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ না করা গেলে, তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। পরবর্তী সময় আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা…

Read More

ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। কলকাতার নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২২ মে) ভারতীয় উপদূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে দেশটির পুলিশ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করলেও এ বিষয়ে স্পষ্টভাবে…

Read More

ঢাকা : টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটারপ্রতি ১৫২ টাকা ৪৫ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার তেল কিনতে খরচ হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা। মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার এক কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এই সয়াবিন তেল কেনা হবে। এর সুপারিশ করা দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা টিসিবি।

Read More

ঢাকা : ক্যানসারের সঙ্গে লড়ে যাওয়া শিশুদের জীবনমান উন্নয়ন ও আনন্দময় জীবন-যাপনে সহায়তা করতে শিক্ষাবৃত্তি চালু করেছে আশিক ফাউন্ডেশন। সোমবার (২০ মে) রাজধানীর ধানমণ্ডির সেবা ভবনে নতুন এই সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশিক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল ও প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মিসেস সালমা চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, বিশেষ অতিথি ছিলেন লো মেরিডিয়েন হোটেল, ঢাকার জেনারেল ম্যানেজার কনস্টাটিনোস এস. গ্যাভরিয়েল। এছাড়া আশিক ফাউন্ডেশনের সম্মানিত ডোনার, সারভাইভর, অভিভাবক, চিকিৎসক, নার্স,…

Read More

ঢাকা : সূফী ঘরানার গান দিয়ে ফিরলেন তরুণ ও মেধাবী কণ্ঠশিল্পী ফাহিম ফয়সাল। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবেন চিত্রায়িত হলো তার নতুন গান ‘সিজদাহ করি তোমায়’। সম্প্রতি শিল্পীর ফ্যান পেইজ ছাড়াও গানটি প্রকাশ পেয়েছে স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ডিজারসহ জনপ্রিয় সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানের সংগীতায়োজন করেছেন রাফি। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটি নিয়ে শিল্পী ফাহিম ফয়সাল বলেন, ‍‘সূফী গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। গানটিতে আমি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি ও মানুষের সঙ্গে তার যে গভীর সম্পর্ক রয়েছে, তা তুলে ধরার চেষ্টা করেছি। গানটিতে সৃষ্টিকর্তার গুণগান তুলে ধরা হয়েছে।’ তিনি বলেন, ‘খুব সহজ সরল কথামালা, সুর…

Read More

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি নিহত হয়েছেন। সোমবার (২০ মে) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারের অন্যান্য আরোহীরা ‘শহীদ’ হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে উদ্ধারকারী দলের চিকিত্সকরা বলেছেন, তারা দুর্ঘটনাস্থলে জীবনের ‘কোনো চিহ্ন’ খুঁজে পাননি। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী শহর তাবরিজের পথে প্রাণ হারিয়েছেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ‘দুর্ঘটনায় প্রেসিডেন্ট…

Read More