Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা : জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন সে দিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । তিনি বলেন, নাগরিকদের প্রতি যেকোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। কাজেই কেউ যেনো বৈষম্যের শিকার না হন। শনিবার (১৮ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপ্রধান । তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং সর্বস্তরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ‘৭১ এর পরাজিত শক্তি ঘাতক-দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বর্তমান…

Read More

ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। শনিবার (১৮ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। আর কোনো প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দীতায় বে-সরকারিভাবে জয়ী হয়েছেন। ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, উপ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ মে শনিবার। শেষ দিনে ৩ জন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি নজরুল…

Read More

দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শনিবার (১৮ মে) এক দিনে বজ্রপাতে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত দেশের চারটি জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নরসিংদীতে মা-ছেলেসহ চারজন, টাঙ্গাইলে দুই ভাই, গাজীপুরে এক গৃহবধূ এবং ময়মনসিংহে এক গৃহবধূ মারা গেছেন। নরসিংদী: নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৮ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে ও হাজীপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নরসিংদীতে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন মারা গেছেন। একই সময় শহরের হাজীপুরে বজ্রপাতে মারা গেছেন আরও একজন। মৃতরা হলেন -…

Read More

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ০২৪-২৬ মেয়াদের নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ জুলাই (শনিবার)। এছাড়া সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সদস্যদের ২০২২-২০২৪ দুই বছরের চাঁদা ২৪০ টাকা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় বাচসাসের মালিবাগের অস্থায়ী কার্যালয়ে সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের বিষয়ে সাধারণ সম্পাদক রিমন মাহফুজ জানান, ৩০ মে’র মধ্যে সদস্যপদ নবায়নের জন্য ২০২২-২০২৪ মেয়াদের দুই বছরের ২৪০ টাকা জমা দিতে হবে। সঙ্গে এক কপি ছবি দেওয়ার আহবান জানান। যাতে ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করা হবে। >> বিএফইউজে নির্বাচন ১৯ অক্টোবর সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়- যথাসময়ে নির্বাচন…

Read More

ঢাকা : এক ইউটিউব চ্যানেল থেকেই চলতি বছর ১০ বার সজীব ওয়াজেদ জয়ের গ্রেপ্তার হওয়ার গুজব রটিয়েছে। সম্প্রতি বাংলাদেশের একটি ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গহীনের বার্তা নামক একটি ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন এমন দাবিতে চলতি বছর ১০টি ভিডিও প্রকাশ করা হয়েছে। অথচ জয়ের গ্রেপ্তারের কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেই আসেনি। এসব ভিডিওতেও এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। থাম্বনেইলে জয়ের গ্রেপ্তারের এডিটেড ছবি এবং ভিন্ন ভিন্ন ব্যক্তিদের অপ্রাসঙ্গিক আলোচনার ফুটেজ সংগ্রহ করে এই দাবিটি প্রচার করা হয়েছে।…

Read More

প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞার রেশ কাটতে না কাটতেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার টেক্সটাইল খাতের ২৬ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের টেক্সটাইল কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির ২৬টি তুলা ওয়্যারহাউস ফ্যাসিলিটি থেকে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মানবাধিকার লংঘনের অভিযোগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, চীন উইঘুরের সংখ্যালঘুদের দিয়ে জোরপূর্বক শ্রম দিয়ে এসব পণ্য তৈরি করাচ্ছে। নিজেদের সরবরাহ তালিকা থেকে এমন পণ্য সরাতেই এ পদক্ষেপ নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এনটিটি তালিকায় সবশেষ এ কোম্পানিগুলোকে যুক্ত করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন,…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতেও ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড। ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় বলেন, ‘জনগণের ওপর আগ্রাসন থামাতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তিক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত।’ খবর আনাদুলু এজেন্সির। আবু ওবায়দা ঘোষণা করেন, গত ১০ দিন ধরে আল-কাসসাম যোদ্ধারা গাজা উপত্যকাজুড়ে লড়াইয়ে ১০০ ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না। তিনি বলেন, ‘আমরা…

Read More

বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ মে) দেশটির পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। ওই ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে। এমন দাবি কী সত্য? জবাবে বেদান্ত বলেন, এই দাবি সত্য নয়। যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না।…

Read More

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল প্রকাশের দিন হেরেও প্রশংসিত হয়েছিলেন নিপুণ। কেননা বিজয়ী কমিটির প্রধান দুইজনকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন তিনি। তবে ভেতরে ভেতরে যে নির্বাচিতদের মানতে পারেননি তার প্রমাণ মিলেছে। নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন তিনি। সেইসঙ্গে সাধারণ সম্পাদক ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন। নিপুণ বলেছিলেন, ‘স্যরি টু সে, আমাকে বলতে হচ্ছে- শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটা ২০২৪ সাল। আমরা ২০২৪ সালে দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না। এটা কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা।’ এতে ক্ষুব্ধ নতুন…

Read More

ঢাকা : বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া অব্যাহত রয়েছে। গত প্রায় এক সপ্তাহে (১৬ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি আরবে পৌঁছেছেন ২৪ হাজার ২৩৬ জন হজযাত্রী। শুক্রবার (১৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, মোট ৬১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২০ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত ৭৯ হাজার ৯০১ টি ভিসা ইস্যু করা হয়েছে। হেল্পডেস্কে তথ্যমতে, ৬১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২১টি, সৌদি এয়ারলাইনসের ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত…

Read More