Author: the Zubair Chowdhury

ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের পঞ্চম দিন চলছে আজ। এ পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বনেতারা। সংঘর্ষ শুরুর পর থেকেই একের পর এক দেশ থেকে এসেছে পক্ষে বিপক্ষে বিবৃতি। এবার সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। মঙ্গলবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। মালালা বলেন, যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রত্যাশী সব মানুষ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়। নোবেল বিজয়ী মালালা…

Read More

ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৭৯৮ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৪২৫ জন। মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫৭৯ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৬ জনের। আর…

Read More

গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসী সবসময় তার দলের পাশে আছে। তাই আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বলেন, ‘সামনে আগামী নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ, জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সব সময় আমাদের পাশে আছে।’ বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একটি কাজ দিয়েছেন এবং কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত…

Read More

ঢাকা : কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টিউশন ফি আদায় না করতে কড়া নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে আগামী নভেম্বর মাসে সারা দেশের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর মাসেই নভেম্বর ও ডিসেম্বরের অগ্রিম টিউশন ফি আদায় শুরু করেছে বলে অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এরপরেই এমন কড়া নির্দেশনা…

Read More

মিয়ানমারের কাচিন রাজ্যের বাস্তুচ্যুতদের একটি শিবিরে জান্তার ড্রোন হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন মাস বয়সি একটিসহ মোট ১৩টি শিশু রয়েছে। একই হামলায় আহত হয়েছেন অন্তত ৫৬ জন। সোমবার (৯ অক্টোবর) কাচিন রাজ্যের লাইজা শহরে এ হামলা চালানো হয়। রাজ্যটি চীন সীমান্তবর্তী। রাজ্যটিতে কয়েক দশক ধরে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন চলছে। আন্দোলনটির সশস্ত্র বাহিনীর নাম কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)। সোমবার যেখানে হামলা হয়েছে তা কেআইএ’র প্রধান কার্যালয় থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিতকরণের জন্য তাৎক্ষণিকভাবে কেআইএ’র সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া এ বিষয়ে জানতে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গেও তাৎক্ষণিক যোগাযোগ…

Read More

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, অনেক চক্রান্ত হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। নিজের অর্থে আমরা পদ্মা সেতু করে দেখিয়েছি। এই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না, বাঙালি ঐক্যবদ্ধ থাকবে। মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন রেলপথের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। ২০০৬ সালে ৪১ ভাগ ছিল দারিদ্র্যের হার। আমাদের পদক্ষেপের ফলে তা কমিয়ে ১৮ দশমিক ৭ ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র ছিল ২৫ দশমিক ৫ ভাগ, তা এখন…

Read More

দলীয় ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন লিটন দাস। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে হাঁকালেন দারুণ এক ফিফটি। ৫২* রান নিয়ে এখনো ব্যাট করে যাচ্ছেন তারকা এ ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৬৮ রান তুলতেই নাই হয়ে গেছে বাংলাদেশের ৪ উইকেট। যার মধ্যে ৫২ রানই লিটনের। এ ওপেনারের ব্যাটের ওপর ভর করে লাল-সবুজের প্রতিনিধিরা চাপ সামলানোর চেষ্টা করে যাচ্ছে। শুরুতে পেস তোপ দাগেন রিস টপলি। ফেরান তানজিদ, শান্ত ও সাকিবকে। এবার আঘাত হানলেন ক্রিস ওকস। সাজঘরের পথ দেখিয়ে দেন তিনি ৮ রান করা মেহেদি হাসান মিরাজকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৪৯ রান…

Read More

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ক্লাউদিয়া গোল্ডিন। তিনি অর্থনীতির ইতিহাস বিশেষজ্ঞ। অধ্যাপনা করেন হার্ভাডে। সোমবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকাল পৌনে চারটার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। এর মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো। নোবেল কমিটি বলছে, শ্রমবাজারে নারীদের ভূমিকা নিয়ে গবেষণার জন্য ক্লাউদিয়াকে নোবেল দেওয়া হয়েছে। তার গবেষণা শ্রমবাজারে নারীরা কীভাবে ভূমিকা রাখেন এবং নারীরা এই খাতে কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এসব সমস্যা কীভাবে অপসারণ করা যায় তা নিয়েও নানা সুপারিশ করেছেন তিনি। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান…

Read More

গাজাবাসীকে অবরুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট সোমবার সোমবার (৯ অক্টোবর) নিজেদের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন। আইডিএফের দক্ষিণ কমান্ডে সোমবার (৯ অক্টোবর) উচ্চ পর্যায়ের বৈঠকে গ্যালান্ট বলেন, আমরা গাজাকে সম্পূর্ণ অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসরায়েল থেকে গাজায় কোনো বিদ্যুৎ যাবে না। কোনো খাবার যাবে না। কোনো গ্যাস যাবে না। সব বন্ধ থাকবে। হামাসের শনিবারের (৭ অক্টোবর) হামলার পর থেকেই মূলত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল। ফলে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় ৮০ শতাংশ বিদ্যুতহীন হয়ে পড়েছে। ইসরায়েল হয়ে গাজায় প্রতিদিন জাতিসংঘ ও বিদেশি খাদ্য সহায়তা প্রবেশ করে। তাছাড়া ইসরায়েলের করিডোর ব্যবহার করে বিপুল সংখ্যক ইসরায়েলি প্রতিদিন…

Read More

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সোমবার (৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী মিসেস ডায়ানা জানসে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ।’ সুইডিশ স্টেট মিনিস্টারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।’ বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও সুইডেনের মধ্যে চমৎকার সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া…

Read More