Author: the Zubair Chowdhury

ঢাকা : একাত্তরের রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের যুব ও তরুণ সমাজের ব্যক্তিদের নিয়ে গঠিত ‘ব্রিগেড ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানেই জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৫ অক্টোবর)। জাতীয় প্রেস ক্লাবে তৃতীয়তলায় মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে যুদ্ধাপরাধী দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ‘ঘাপটি মেরে থাকা’ জামায়াতে ইসলামীর মদদপুষ্ট কর্মকর্তাদের খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং অবিলম্বে জাতীয় সংসদ ভবনের অঙ্গণ…

Read More

ঢাকা : পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ পদক্ষেপ বাস্তবায়নের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারমাণবিক শক্তি আমরা শান্তিরক্ষায় ব্যবহার করব। বাংলাদেশে আমরা পরমাণবিক শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি। একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও প্রতিষ্ঠা করেছি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তিনি বলেন, ২০১৩ সালে প্রকল্পটি (রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। এখন পর্যন্ত আপনার (পুতিন) সহযোগিতায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিদ্যুৎকেন্দ্র সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। শেখ হাসিনা বলেন, ‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার…

Read More

নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে আজ দুপুরে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচেই মাঠের লড়াইয়ে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। নাটকীয় সেই ফাইনালে ব্লাকক্যাপসদের হারিয়ে ঐতিহাসিক লর্ডসে সোনালি ট্রফি উচিঁয়ে ধরেছিল ইংলিশরা। মাঝে পেরিয়ে গিয়েছে চারটি বছর। চার বছরের ব্যবধানে আবারও সেই একই আসরে নিজেদেরে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে নামছে দুই ফাইনালিস্টরা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ২০১৯ সালে যেখানে শেষ হয়েছিল বিশ্বকাপ, ঠিক সেখান থেকেই যেন শুরু হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর। দীর্ঘ…

Read More

ঢাকা : অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা ৪৭ মিনিট থেকে ১১টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে ডেকেছে, আমি এসেছি। আমার বলার কিছু নেই। যেহেতু এটা আইনি বিষয়। আমার আইনজীবী এটার ব্যাখ্যা দেবেন।’ এ সময় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। এর কোনো আইনগত ভিত্তি নেই।’ এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা ৩৭ মিনিটে দুদকের তলবের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হন তিনি। গত ২৭ সেপ্টেম্বর…

Read More

ঢাকা : জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর করেন তিনি। বুধবার (০৪ অক্টোবর) লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুপুর ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরার সময় বিমানের যাত্রীদের সঙ্গে বেশকিছু সময় কাটান প্রধানমন্ত্রী। সেসময় তিনি কুশল বিনিময় করেন। যাত্রীদের অনেকেই প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সেলফি তোলার অনুরোধ করলে তিনি সম্মতি দেন। আবেগে কয়েকজন নারী যাত্রী প্রধানমন্ত্রীকে জড়িয়ে…

Read More

ঢাকা : কবি আসাদ চৌধুরী কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। তার জামাতা নাদিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। কবি আসাদ চৌধুরী বাংলাদেশের প্রধান কবিদের অন্যতম। তিনি তার আকর্ষণীয় বাচনভঙ্গী, টেলিভিশনে জনপ্রিয় সব অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য পরিচিত। এ ছাড়া তিনি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করেও মানুষের মন জয় করেছেন। মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী এবং অণুবাদকর্মে তার অবদান প্রণিধানযোগ্য। ১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। এ ছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ…

Read More

ঢাকা : বাংলাদেশের ওপর যারা স্যাংশন দেবে, আমরাও তাদের বিরুদ্ধে স্যাংশন দেব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে স্যাংশন দেওয়া নিয়ে বাংলাদেশের তাড়াহুড়ো নেই। বুধবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. মোমেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে বলেছেন, বাইরের দেশ থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশন দেবে। স্যাংশন দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে কিনা- জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘অবশ্যই আমরাও স্যাংশন দেব। প্রয়োজনে প্রস্তুতি নেব আমরা। অবশ্যই আমরা স্যাংশন দেব।’ স্যাংশন কাদের ওপর…

Read More

ঢাকা : শুরুটা হয়েছিল একসঙ্গে, শেষটাও হতে পারত একইভাবে। কিন্তু হঠাৎ করেই তাল কেটে গেল। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো না বাঁহাতি ওপেনার তামিমের। সামনে আসতে শুরু করে দুজনের মধ্যকার সম্পর্কের অবনতি। সমস্যাটা পুরোনোই- জানা আছে বিসিবিরও। বিভিন্ন সময় বিভিন্ন দিকের নানা চেষ্টার পরও এক করতে পারল না সাকিব আর তামিমকে। এমনকি পারেনি বিসিবিও। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা না পারলেও পেরেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। তারা ঠিকই এক করে ফেলেছে দেশের সর্বকালের সেরা এ দুই ক্রিকেটারকে। একটা সময় সাকিব আর তামিম ছিলেন প্রাণের বন্ধু। সেই বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলে দুজন পরস্পরকে ছেড়ে থাকতে পারতেন না। কিন্তু সম্পর্কটা…

Read More

ঢাকা : অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বুধবার (৪ অক্টোবর) এই ইসলামি আলোচকের পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া পেজে শায়খ আহমাদুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। পোস্টে জানানো হয়, ‘আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছুদিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকগণ জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।…

Read More

ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথস চার দিনে ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৪১ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৫৬৪ জন। বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭২০ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৪ জনের। আর…

Read More