Author: the Zubair Chowdhury

রসায়নশাস্ত্রে চলতি বছরে তিন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন। বিজয়ী তিন বিজ্ঞানী হলেন মৌঙ্গি গ. বাবেনডি, লুইসে এ. ব্রুস এবং আলেক্সেই ই. একিমভ। কোয়ান্টাম ডট, ননপার্টিকেলস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। তিনজনের মধ্যে মৌঙ্গি গ. বাবেনডি, লুইসে এ. ব্রুস যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে মৌঙ্গি গ. বাবেনডি ফরাসি বংশোদ্ভূত। আর আলেক্সেই ই. একিমভ রুশ নাগরিক। তবে তারা তিনজই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করেন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার (৪ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা, বাংলাদেশের সময় বিকাল ৪টার দিকে এটা ঘোষণা করে। তবে ঘোষণার কয়েক ঘণ্টা আগে বিজয়ীদের নাম ফাঁস হয়। একাডেমির ভুলে এটা প্রকাশ…

Read More

ঢাকা : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। এর আগে, মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে (লন্ডন সময়, বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিট) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

Read More

পদার্থ বিজ্ঞানে অবদান রাখায় চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন পিয়া অগোস্টিনি, ফেরেঙ্ক ক্রুসজ এবং অ্যান ল’হুইলার। মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের র‌য়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। এর আগে সোমবার (০২ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসা-বিজ্ঞানে অবদান রাখায় চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে পরবর্তী পাঁচ দিনে (ছয় দিন) মোট ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও…

Read More

ঢাকা : এক দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়ে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চূড়ান্ত আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। তবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সময় দলটি বড় কোনো কর্মসূচি রাখবে না। তাই শারদীয় দুর্গাপূজা শুরুর দুয়েক দিন আগে ১৭-১৮ অক্টোবরের দিকে ঢাকায় বড় সমাবেশ থেকে সরকারকে আল্টিমেটাম দিতে পারে দলটি। দাবি না মানলে পূজার পর থেকে শুরু হবে চূড়ান্ত ধাপের আন্দোলন, যা চলবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত। অবশ্য সরকার দাবি না মানলে আন্দোলনের কর্মসূচি তফসিলের পরেও অব্যাহত থাকবে। গত ০২ অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে চূড়ান্ত আন্দোলন পরিকল্পনা নিয়ে এ আলোচনা হয়। এ বৈঠকের আগে আন্দোলনের কর্মসূচি…

Read More

কুড়িগ্রাম : চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর থেকে এক নম্বর আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘কবির ওপর হামলার মূল আসামিকে দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে কারাগারে পাঠানো হবে।’ গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে নিজ এলাকায় হামলার শিকার হন চারণকবি রাধাপদ রায়। এ ঘটনায় কবির ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে কদুর আলী এখনও পলাতক। তাকে…

Read More

ঢাকা : শীতকে সামনে রেখে দেশব্যাপী শুরু হচ্ছে পিঠা উৎসব ও পিঠা প্রতিযোগিতা। নারীকেন্দ্রিক মিডিয়া এজেন্ট ‘ডেইলি উইমেন বাংলাদেশ’ এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আয়োজকরা জানান, ০২ অক্টোবর থেকে অনলাইনে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। নভেম্বর ও ডিসেম্বর মাসব্যাপী চলবে উৎসব ও বাছাই কাজ। ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুরসহ মোট ৫টি বিভাগে হবে পিঠা উৎসব। বিভাগীয় প্রতিযোগিতা শেষে বাছাইকৃতদের নিয়ে ঢাকায় জমজমাট অনুষ্ঠানের মধ্যে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে বাছাই করা সেরা ১০ জনের হাতে তুলে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের পুরস্কার ‘সেরা পিঠা শিল্পী’। অনুষ্ঠানে প্রতিযোগীদের পাশাপাশি উপস্থিত থাকবেন দেশবরেণ্য রন্ধনশিল্পী ও শোবিজ তারকা ও ২০০…

Read More

ঢাকা : খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিলেও খেলাপি ঋণ বেড়েই চলেছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন বেড়ে এক লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অর্থাৎ মোট ঋণের ১০ দশমিক ১১ শতাংশই এখন খেলাপি। অবশ্য বাস্তবে এ অঙ্ক অনেক বেশি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ এখানে পুনঃতফসিল ও পুনর্গঠন করা ঋণের হিসাব নেই। এগুলো যোগ করলে আড়াই লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। রোববার (০১ অক্টোবর) অনুমোদন হওয়া বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি…

Read More

ঢাকা : ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), গুলশান বাড্ডা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও শরৎ উৎসব। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে এ অনুষ্ঠানটি হয়। শুরুতে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন মুগ্ধ করে উপস্থিত সবাইকে। শাস্ত্রীয় ও লোকসংগীতের সঙ্গে নাচের সমন্বয় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাফার গুলশান-বাড্ডা শাখার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। শিশুপণ্য ‘কডোমো’ নিবেদিত নবীন বরণ ও শরৎ উৎসবে প্রধান অতিথি ছিলেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সীমা হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে আরও…

Read More

ঢাকা : ফেসবুক, গুগল কিংবা ইউটিউবের মতো বৈদেশিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন প্রচার বাবদ ঠিক কী পরিমাণ অর্থ খরচ হচ্ছে, সেই হিসাব নেই সরকারি কোনো সংস্থার কাছে। রেমিট্যান্স বাবদ কী পরিমাণ অর্থের লেনদেন হয়, সেই হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে এসব প্রতিষ্ঠান জমা দিলেও হিসাব নেই বিজ্ঞাপন প্রচার বাবদ লেনদেন হওয়া মোট অর্থের পরিমাণের। ফলে ফেসবুক, গুগল কিংবা ইউটিউব অথবা এ ধরনের অন্যান্য ডিজিটাল মাধ্যমে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থের বিজ্ঞাপন প্রচার হচ্ছে, সে বিষয়টি এখনো অজানা। পাশাপাশি বাংলাদেশে প্রচারিত বিজ্ঞাপনের মূল্য বিদেশ থেকে পরিশোধ হলেও অনেকক্ষেত্রে কর পায় না বাংলাদেশ। এসব বিষয়ে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ এবং দেশের…

Read More

ঢাকা : কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কার্যক্রম বন্ধ করে দিয়েছে অনলাইনে পণ্য সরবরাহ (ডেলিভারি) সেবাদাতা স্টার্টআপ পেপারফ্লাই। প্রতিষ্ঠানটি তহবিল-সংকটের কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর ফলে বেকার হয়ে পড়েছেন প্রায় দুই হাজার কর্মী। প্রতিষ্ঠানটি গত ২৫ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছ থেকে নতুন ডেলিভারির অর্ডার নিচ্ছে না। এতে বিপাকে পড়েছেন পেপারফ্লাইয়ের মাধ্যমে সেবাগ্রহীতারা। পেপারফ্লাই কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতিশ্রুত তহবিল না পাওয়া এবং সিভিসি ফাইন্যান্সের কাছে তাদের তহবিল আটকে থাকায় চরমভাবে নগদ অর্থ (ক্যাশ) সংকটে পড়েছে কোম্পানিটি। এই কারণে নতুন অর্ডার নেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে গ্রাহকদের কাছ থেকে এরই মধ্যে নেওয়া অর্ডারগুলো পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।…

Read More