Author: the Zubair Chowdhury

ঢাকা : ইউটিউবারদের নির্মাণ করা ভিডিওচিত্র নিয়ে একটি বিশেষ ও ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ইয়াব)। ‘বড়পর্দায় ছোট গল্প’ শিরোনামের এই আয়োজন দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে। শনিবার (০৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে ২০টি ভিডিওচিত্র প্রদর্শন এবং ‘সামাজিক ভিডিও নির্মাণের গুরত্ব’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়াবের আয়োজনে মুক্তিযুদ্ধ, দেশীয় সংস্কৃতি, তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিওগুলো বড়পর্দায় উপস্থিত দর্শকরা খুব উপভোগ করেন। সুন্দর এই আয়োজেনর জন্য ইয়াবকে অভিনন্দন জানান তারা। ইয়াব সভাপতি শাহিন আহমেদ বলেন, ইউটিউবাররা মাঝে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্রবিরোধী ভিডিও প্রচার হয়ে থাকে বেশি। কারণ এসবের জন্য…

Read More

ঢাকা : আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিশ্রুতিশীল ফ্যাশন মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা। সম্প্রতি রাজধানীর গুলশানের লেকশো’র হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত আঞ্চলিক প্রতিযোগিতায় ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩’-এর মুকুট উঠেছে তার মাথায়। জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতার ৬১তম আসর বসতে যাচ্ছে এবার। তাতে বিভিন্ন দেশের রূপসীদের বিপক্ষে লড়বেন বাংলাদেশের মেয়ে অনন্যা। প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে অন্যান্য প্রতিযোগীর পাশাপাশি অনন্যার ছবি ও তথ্য ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ ‘মিস ইন্টারন্যাশনাল’-এ প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিশ্বের অন্যতম বড় এই ইভেন্টে অংশ নিতে ফ্যাশন মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা সোমবার (৯ অক্টোবর) জাপানের উদ্দেশ্যে…

Read More

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ১৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৮৯৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার…

Read More

ফিলিস্তিনি বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় সকাল থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৬০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং ইসরায়েলি সৈন্যদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে এসব ফিলিস্তিনিরা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির। শনিবার (০৭ অক্টোবর) কালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই…

Read More

মাঠের লড়াইয়ে নামার আগেই কোচ চন্ডিকা হাথুরুসিংহে উড়িয়েছেন আশার ফানুস। ক্রিকেট অনুরাগীদের জানিয়ে দেন বিশ্বকাপের সেমিফাইনালে খেলাই তাদের লক্ষ্য। মাঠের পারফরম্যান্স দিয়ে সেটা প্রমাণও করল বাংলাদেশ যে, শেষ চারে খেলার টার্গেট নিয়েই বিশ্বকাপের মিশনে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে দিল তারা ৬ উইকেটের বড় ব্যবধানে। অবশ্য বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ব্যাট হাতে ব্যর্থ হন দুই ওপেনারই- তানজিদ হাসান তামিম ও লিটন দাস। দলীয় ২৭ রানেই সাজঘরে ফেরেন দুজনে। দুই উদ্বোধনী ব্যাটারের বিদায়ের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। মিরাজ-শান্ত দুজনেই হাঁকিয়েছেন ফিফটি।…

Read More

যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফ্রেমন্ট শহরের পরিত্যক্ত একটি ভবনে ১১৫ কি লাশ পাওয়া গেছে। ভবন থেকে ছড়ানো দুর্গন্ধে সেখানকার অধিবাসীরা টিকতে না পেরে পুলিশে অভিযোগ জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ভবনটির ভেতর থেকে একে একে ১১৫ গলিত লাশ উদ্ধার করে। স্থানীয় সময় শুক্রবার (০৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিত্যক্ত ওই ভবনটি রিটার্ন টু নেচার ফিউনারেল হোম নামে একটি প্রতিষ্ঠানের। তার টাকার বিনিময়ে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করে দেয়। সেই প্রতিষ্ঠানটিই সেখানে এতগুলো লাশ কেন রেখেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। তবে প্রতিষ্ঠানটির মালিক জন হালফোর্ড দাবি করেছেন, তিনি মরদেহগুলোর ট্যাক্সিডার্মি করিয়েছিলেন, তার পরও…

Read More

মেয়েদের পর এবার ছেলেরাও এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে। শেষ বলে চার মেরে পাকিস্তানের বিপক্ষে টিম টাইগার্সের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন রাকিবুল হাসান। শনিবার (০৭ অক্টোবর) চীনের হ্যাংজুতে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৫ ওভারে ৪৮ রান তোলার পরই বৃষ্টি শুরু হয়। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পাকিস্তান আর ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম ৪ বলে ১৬ রান নিয়ে পঞ্চম বলে আউট হন ইয়াসির আলী। শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। রকিবুল হাসান শেষ বলে মিড…

Read More

ঢাকা : ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পৃথিবীতে বিভিন্ন সময় পরিবর্তন হয়। এক সময় হংকং ছিল (বিমান পরিবহনের) আন্তর্জাতিক হাব। এরপর হলো সিঙ্গাপুর, থাইল্যান্ড – এখন দুবাই। শনিবার (৭ অক্টোবর) দুপুর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে শাহজালাল থেকে বাৎসরিক যাত্রী পরিবহনের সক্ষমতা ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল সম্পূর্ণ চালু হওয়ার পর তা এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি পর্যন্ত যাত্রীসেবা দেবে। বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে এই বাংলাদেশটাই এক সময় – কক্সবাজার বা এই শাহজালাল হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের…

Read More

কাতার বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনা ফুটবল দলের কাছে বাংলাদেশ যেন হয়ে ওঠে অতিপরিচিত নাম। এদেশের দর্শকপ্রিয়তা সেদেশে ছড়ায় মুগ্ধতা, বাড়ে সম্পর্ক। শুধু মেসি-মার্টিনেজদের কাছে নয়, গোটা আর্জেন্টিনার কাছে বাংলাদেশ এখন ভালোবাসার এক নাম। এবার বাংলাদেশ নামছে আরেকটি বিশ্বকাপ। খেলাটা ভিন্ন হতে পারে, কিন্তু দেশের জন্য আবেগ সমান। ফুটবলের আয়তক্ষেত্র নয়, ক্রিকেটের গোল সীমানায় বিশ্বকাপ মাতাতে প্রস্তুত বাংলাদেশ। শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা। এর আগে শুক্রবার (৬ অক্টোবর) সাকিব আল হাসানদের শুভ কামনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেটি জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শুভেচ্ছা বার্তার পোস্টে এএফএ…

Read More

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। শুক্রবার বিকেলে নোবেলজয়ী হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি যখন তার নাম ঘোষণা করে তখনো তিনি ইরানের একটি কারাগারে বন্দি। তবে বাকস্বাধীনতা ও মানবাধিকারের এই লড়াকু সৈনিকই কারাগারে থাকা অবস্থায় নোবেল পাননি। তার আগে আরও চারজন কারাবন্দি হিসেবে শান্তিতে নোবেল পেয়েছেন। ভন অজিয়েস্কি ১৯৩৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাকস্বাধীনতা ও শান্তির সপক্ষে উজ্জ্বল অবস্থানের কারণে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তবে পুরস্কার পাওয়ার পর তা গ্রহণ করতে তিনি যেন নরওয়েতে যেতে না পারেন সে কারণে তাকে জেলে পাঠান হিটলার। এমনকি তাকে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। ১৯৩৩ সালে হিটলারের ক্ষমতা…

Read More