Author: the Zubair Chowdhury

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেটের মহারণ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের অন্যতম ফেভারিট হিসেবেই ভারতের মাটিতে পা রেখেছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বৈশ্বিক আসরে তুলনামূলক নবাগত নেদারল্যান্ডস ভয়ই ধরিয়ে দিয়েছিল ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের মনে। তবে পাক পেস অ্যাটাকের সাথে পারলেন না ডি লিড-কলিন অকারম্যানরা। অঘটনের সম্ভাবনা জাগিয়েও ৮১ রানে হারল নেদারল্যান্ডস। পাকিস্তানের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ৪১ ওভারে ২০৫ রানেই অলআউট হয় ১২ বছর পর বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডস। শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস। র‌্যাঙ্কিংয়ের ২ ও ১৪ এর লড়াইয়ে টস জিতেন এবারের আসরের একমাত্র নন টেস্ট খেলুড়ে দেশ নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টস জিতে…

Read More

ঢাকা : জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল এক হাজার ৬৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৯২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৫১ জন…

Read More

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পঞ্চাশ ওভারও টিকতে পারলো না শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান। তুলনামূলক কম শক্তির বোলিং লাইনআপের কাছে ৪৯ ওভারে ২৮৬ রান তুলতেই গুটিয়ে যায় বাবর আজমের দল। শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডস। রিজওয়ান ও শাকিলের জোড়া ফিফটিতে জয়ের জন্য ডাচদের ২৮৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। হায়দ্রাবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ডাচ বোলারদের আঘাতে ৩৮ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রানে ফিরে যান পাক ওপেনার ফখর জামান। মাত্র ৫ রান করা বাবরকে আউট করেন স্পিনার কলিন অ্যাকারম্যান। ৪ রানের…

Read More

পাবনা : কঠোর নিরাপত্তা ব্যবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকা থেকে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পৌঁছেছে। চালানটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে শুক্রবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে রূপপুর প্রকল্প এলাকায় পোঁছায়। রূপপুর পারমাণবিকের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছেছে। প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে আমদানি করা পারমাণবিক জ্বালানি সড়কপথে রূপপুরে নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক বলেন, ’পর্যায়ক্রমে দেশে আরও পাঁচটি চালান আসবে। প্রাথমিক পর্যায়ে মোট সাতটি…

Read More

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নিউজিল্যান্ড। জানিয়ে রাখল বিশ্বকাপ জিততেই ভারতে পা রেখেছে তারা। ডেভন কনওয়ে (১৫২*) ও ম্যাচসেরা রাচিন রবীন্দ্রের (১২৩*) হার না মানা জোড়া সেঞ্চুরিতে গতবারের চ্যাম্পিয়নদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। সে আবার ৮২ বল হাতে রেখেই। এই জয়ে গত বিশ্বকাপের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল টন লাথামরা। দারুণ ব্যাটিংয়ে ফিফটি হাঁকালেন জো রুট। এবারের ওয়ানডে বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরির মালিক হলেন তিনিই। এ তারকা ক্রিকেটারের ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেট হারিয়ে ২৮২ রানের পুঁজি গড়েছে ইংল্যান্ড। রুটের ব্যাট থেকে ৮৮ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় আসে ৭৭ রানের দারুণ এক ইনিংস। ৪৩ রান যোগ করেন…

Read More

বন্যা, খরা, ঝড় ও দাবানলের মতো জলবায়ু পরিবর্তনজনিত ‘চরম আবহাওয়ার’ কারণে গত ছয় বছরে বিশ্বব্যাপী ৪ কোটি ৩১ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। এর অর্থ হলো, প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার শিশু ঘরছাড়া ও স্কুলছাড়া হচ্ছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতার কারণে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সারা বিশ্বে ৪ কোটি ৩১ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। বন্যা, ঝড়, খরা ও দাবানলের মতো চরম আবহাওয়া ক্রমশ বাড়ায় ৪৪টি দেশে এসব বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। ৯৫ শতাংশ বাস্তুচ্যুতির কারণ বন্যা ও ঝড়। প্রতিবেদনের সহলেখক লরা হিলি বার্তা সংস্থা এএফপিকে…

Read More

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা তো ওয়েজবোর্ড দিয়েছি। বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব ওয়েজবোর্ড কার্যকর করা। মালিকদের বলব, খালি টাকা কামালে হবে না। যারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সার্ভিস দেয়, তাদের সুযোগ-সুবিধার বিষয়টিও দেখতে হবে।’ শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘টেলিভিশন-রেডিও বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছি। যার কারণে অনেকে কাজের সুযোগ পেয়েছে। অনেকে এটা সাহসও করেনি। আমাকেও বলেছে, আপনার বিরুদ্ধেই বলবে। আমি বলেছি, বললে বলবে। আমি খারাপ করলে…

Read More

ঢাকা : সিনিয়র সাংবাদিক, শিশুসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেইনের ৬৯তম জন্মদিন আজ (৬ অক্টোবর)। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের কফিল উদ্দিন আহমেদ ও নূরজাহান বেগমের সন্তান মোস্তফা হোসেইন ১৯৫৫ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। মুজিব বাহিনীর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে। শিক্ষাশেষে যুক্ত হয়েছেন সাংবাদিকতায়। তাঁর লেখা প্রকাশিত ৭৮টি বইয়ের ২৮টিই মুক্তিযুদ্ধের তথ্য ও মুক্তিযুদ্ধভিত্তিক। শিশুকিশোর উপযোগী গ্রন্থ ৪৮টি।২টি বড়দের উপযোগী গল্প ও উপন্যাস। অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার,এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ও অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন স্বীকৃতি হিসেবে। পেশায় সাংবাদিক মোস্তফা হোসেইন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়রকর্মী। সম্প্রতি তিনি ‘ব্রিগেড ৭১’ নামে একটি…

Read More

শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ইরানের কারাবন্দি নারী অধিকারকর্মী নার্গিস মুহাম্মদি। ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করে। নরওয়ের রাজধানী অসলোয় এদিন পুরস্কারটি ঘোষণা করেন দেশটির নোবেল কমিটির প্রধান বেরিত রেইস-আন্ডারসেন। তিনি বলেন, নিপীড়িত ইরানি নারীদের জন্য তিনি কয়েক দশক ধরে সংগ্রাম করে আসছেন। সংগ্রাম করছেন মানবাধিকার ও স্বাধীনতার জন্য। এসব সংগ্রাম করতে গিয়ে তিনি ১৩ বার বন্দি হয়েছেন। তাকে পাঁচবার দোষী সাব্যস্ত করা হয়েছে। তার এ পর্যন্ত ৩১ বছরের জেল হয়েছে। বেত্রাঘাত করা হয়েছে ১৫৪টি। ৫১ বছর বয়সি মুহাম্মদি নারী অধিকার আন্দোলনের পাশাপাশি লেখালেখিও…

Read More

ঢাকা : বিশ্বকাপ চলাকালীন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনের জন্য প্রায় দুই হাজার কোটি রুপি খরচ করতে পারে বড় বৈশ্বিক ব্র্যান্ডগুলো। বিশ্বকাপে বিজ্ঞাপনের জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করছে বড় বৈশ্বিক ব্র্যান্ডগুলো। প্রতি সেকেন্ডে তাদের খরচ হচ্ছে ৩ লাখ ভারতীয় রুপি। ভারতে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর শুরু হয়েছে বৃহস্পতিবার (০৫ অক্টোবর)। এ দিন বিশ্বের আর্থিক তথ্য দেওয়া ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালীন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনের জন্য প্রায় দুই হাজার কোটি রুপি খরচ করতে পারে ব্র্যান্ডগুলো। বাণিজ্য পরামর্শদাতা সংস্থা ডেলয়েটের ভারতীয় অংশীদার জেহিল ঠাকুর ব্লুমবার্গকে বলেন, ম্যাচ চলাকালীন ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য খরচ ৩০ লাখ রুপি। ২০১৯ বিশ্বকাপের তুলনায় এবার খরচ…

Read More