Author: the Zubair Chowdhury

স্পিন ফাঁদে পড়ে ১৯৯ রানে আটকে যায় অস্ট্রেলিয়া। এতে ভারতের সহজ জয়ই হয়তো প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু সেই ম্যাচে জেগেছিল শঙ্কা। তবে সেই শঙ্কার ম্যাচ জয়ে পরিণত করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দুইজনের দায়িত্বশীল ১৬৫ রানের দারুণ জুটিতে ৬ উইকেটে জয় তুলে বিশ্বকাপের দারুণ সূচনা করেছে ভারত। রবিবার চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভার ৩ বলে ১৯৯ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন স্টিভেন স্মিথ। তাছাড়া ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৪১ রান। এছাড়া ভারতের হয়ে ২৮ রানে ৩ উইকেট শিকার করেছেন জাদেজা। স্পিন বান্ধব উইকেটে আগে ব্যাটিং করতে নেমে…

Read More

ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৫৮ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৭৪২ জন। রোববার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬১২ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ১৩০ জনের। আর…

Read More

ঢাকা : ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা। রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং দু’পক্ষেই আরও নিরীহ প্রাণহানি এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাই। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তির পথ প্রশস্ত করবে না। কার্যকর সমাধান হিসেবে বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান…

Read More

ঢাকা : সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার (৮ অক্টোবর) সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ডিএমপি সদর দপ্তরে নিরাপত্তাসংক্রান্ত সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকটা পূজামণ্ডপে পূজা উদযাপন পরিষদের নেতাদের ও টহল পুলিশের প্রয়োজনীয় নম্বরগুলো প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে, যাতে যে কোনো সময় যোগাযোগ করা যায়। এ ছাড়া ইন্সপেকশন চেক লিস্টে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় স্বাক্ষর করবেন। স্বেচ্ছাসেবীদের কাজ সম্পর্কে সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন বা তদন্ত) উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সব নাগরিক মিলে…

Read More

ঢাকা : গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পরই শুরু হয় এমপি হওয়ার দৌড়। নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। তারপর ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে নির্বাচন। সে অনুযায়ী আসনটিতে যেই এমপি হবেন সে এক মাসের জন্য সংসদ সদস্য হিসেবে নিজেকে পরিচয় করাতে পারবেন। আর এই কারণেই এক মাসের জন্য এমপি হতে মনোনয়ন তুলেছেন আওয়ামী লীগের ১৪ জন নেতা। রোববার (৮ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের উপদপ্তরবিষয়ক সম্পাদক সায়েম খান সাংবাদিকদের…

Read More

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে বেশ কয়েকটি দেশ। বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়। এক দিন পর পশ্চিমাদের প্রতি কঠোর বার্তা ছুঁড়ে সৌদি আরব। এদিকে সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার (৭ অক্টোবর) এক বিবৃতি দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করা হয়। এদিকে গত কয়েক মাস ধরেই সীমান্তে লেবানন ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার সময় লেবানন থেকে রকেট ছোড়া হলে এই উত্তেজনা চরমে পৌঁছায়। চীন এদিকে বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের কথা উঠে এসেছে। এ…

Read More

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে মাত্র ১৯৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ২০০ রানের লক্ষ্যমাত্রা জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ান বোলাদদের তোপের মুখে পড়েছে রোহিত শর্মার দল। জস হ্যাজেলহুড ও মিচেল স্টার্কের পেস তান্ডবে ২ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে ভারত। রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে জস হ্যাজেলহুড ও মিচেল স্টার্কের পেস আগুনে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক ভারত। রোহিত, কিশাণ ও আইয়ার শূন্য রানে ফিরে গেছেন। এর আগে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান দলপতির সিদ্ধান্তকে পূর্ণতা…

Read More

চীন দীর্ঘ দিন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ছিল। সম্প্রতি সেই স্থান নিয়েছে ভারত। জনসংখ্যা কমার বিষয়টাকে সংকট হিসেবে চিহ্নিত করে তা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে চীন। এবার সেই উদ্যোগে যুক্ত হলো শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে শুক্রাণু দান প্রকল্প। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ২০ থেকে ৪৫ বছর বয়সি শিক্ষার্থীরা ৫০ দিন পর পর সর্বোচ্চ ২০ বার শুক্রাণু দিতে পারবেন। এটা একটা প্যাকেজ। কেউ ২০ বার শুক্রাণু দিলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সঙ্গে আসা-যাওয়ার খরচ বাদে দেওয়া হবে ৬ হাজার ১০০ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় ৯১ হাজার ৬২৫। শুক্রাণু দিতে এক শিক্ষার্থীর ৫ ফিট ৪ ইঞ্চির বেশি উচ্চতা থাকতে হবে।…

Read More

ঢাকা : অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, পি কে হালদারকে অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ১২ বছর এবং অর্থ পাচারের অপরাধে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার প্রধান আসামি পি কে হালদার। একই মামলা আরও ১৩ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে পি কে হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছেন। মামলার অন্য আসামিরা…

Read More

হামাস-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় রবিবার দুপুর পর্যন্ত নিহত ৭০০ অতিক্রম করেছে। এর মধ্যে ইসরায়েলের ৩০০ এর বেশি। ফিলিস্তিনি ৪০০। একই সময়ে আহত হয়েছে কয়েক হাজার। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। রোববার (০৮ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, হামাসের ৪০০ যোদ্ধা নিহত হয়েছে। আমরা হামাসের নেতাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছি। কিন্তু প্রায় একই সময়ে ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত অন্তত ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দুই হাজার। লেবাননের হিজবুল্লাহ রবিবার সকালে উত্তর ফিলিস্তিনে হামলা চালিয়েছে। রবিবার সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আমরা সেবা ফার্মস অঞ্চলে রকেট ও গোলা হামলা চালিয়েছি। এ সময় ইসরায়েলি সেনাদের…

Read More